তৃণমূল কংগ্রেস নেতা জানিয়েছেন , মমতার বিরুদ্ধে প্রচারে নামলে বন্ধ করে দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডার।
510
সব সরকারি প্রকল্প নিয়ে হুমকি
তৃণমূল কংগ্রেস নেতা শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে হুমকি দেননি। তিনি বলেছেন, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রচারে নামলে বন্ধ হবে সরকারি প্রকল্পের সুবিধেগুলি।
610
তৃণমূল কংগ্রেস নেতা
ব্লক কমিটির সাধারণ সম্পাদক অশোককুমার রায় শীলতকুচির গোসাই হাটের বাসিন্দা। আরজি করের দোষীদের শাস্তির দাবিতে তৃণমূলের মিছিল থেকেই বার্তা।
710
নেতার বার্তা
লোকসভা ভোটের আগে বিরোধীরা বলেছিল, মোদী চাল না দিলে দিদি কোথা থেকে দেবেন? ভোটের পরে তাদের খুঁজে বার করে রেশন বন্ধ করে দেওয়া হয়েছে। এবারও তেমনই পদক্ষেপ নেওয়া হবে।
810
তৃণমূল নেতার হুমকি
এবার আরজি কর কাণ্ডে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তারা আবার চক্রান্ত শুরু করেছে। এবার যারা চক্রান্ত করবে তাদের লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, কন্যাশ্রী, রূপশ্রী প্রকল্প সহ সমস্ত সরকারি সুবিধা বন্ধ করে দেওয়া হবে।
910
লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আশঙ্কা
মমতার বন্দ্যোপাধ্যায়ের সবথেকে জনপ্রিয় প্রকল্পগুলির একটি হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পের সুবিধেভোগী রাজ্যের মহিলারা। তারা ভোটারের একটা বড় অংশ।
1010
সমালোচনায় বিজেপি
স্থানীয় বিজেপি নেতা তৃণমূল নেতার মন্তব্যের কড়া সমালোতনা করেছেন। বলেছেন রেশন বন্ধ করার কথা নিজেরাই বড় মুখে প্রচার করছেন।
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.