Lakshmir Bhandar: পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে ২ কোটি ১৫ লক্ষ ৮৮ হাজার ৭৭৫ জন মহিলা উপকৃত হচ্ছেন। যদিও ভাতা বৃদ্ধির গুঞ্জন শোনা গেলেও, সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত কোনও নিশ্চিত খবর পাওয়া যায়নি।
রাজ্যের মহিলাদের জন্য এই লক্ষ্মীর ভাণ্ডার ভাতা। সাধারণ জাতির মহিলারা মাসে ১০০০ টাকা এবং তপশিলি জাতির মহিলারা মাসে ১৫০০ টাকা করে পেয়ে থাকেন।
510
বিধানসভায় এই প্রকল্পের আপডেট দিলেন শিশু ও নারী কল্যাণ দফতরের মন্ত্রী শশী পাঁজা।
610
মন্ত্রী জানান, ২০২৪ সালের ৩১ অক্টোবর মাস অবধি নথিভুক্ত লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপকের সংখ্যা ২ কোটি ১৫ লক্ষ ৮৮ হাজার ৭৭৫ জন।
710
এই ভাতা দিকে অর্থ ব্যয় হচ্ছে ৪৮ হাজার ৪৮৯.৭২ কোটি টাকা। সঙ্গে তিনি জানান রাজ্যের ৬০ বছরের বেশি বয়সি মহিলারা পাচ্ছেন বার্ধক্য ভাতা।
810
প্রসঙ্গত, লক্ষ্মীর ভাণ্ডার ভাতা বৃদ্ধির খবর এসেছিল সামনে। শোনা যাচ্ছিল, এই জুলাই থেকেই বাড়বে ভাতা।
910
সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্টে দাবি করা হয়, সাধারণ জাতির মহিলারা মাসে ১৫০০ টাকা এবং তপশিলি জাতির মহিলারা মাসে ১৮০০ টাকা করে পাবেন।
1010
তবে, এই নিয়ে মেলেনি কোনও নিশ্চিত খবর। আপাতত জুলাই থেকে ভাতা বৃদ্ধি নাও হতে পারে বলে খবর।
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.