কুয়াশার দাপটে দৃশ্যমানতা কমলেও উধাও জাঁকিয়ে শীতের আমেজ, সরস্বতী পুজোয় কেমন থাকবে আবহাওয়া?

Published : Jan 22, 2026, 06:39 AM IST

Today Weather Forecast: লক্ষ্মীবারে সকাল থেকেই বেশ জাঁকিয়ে শীতের আমেজ। কুয়াশায় ঢেকেছে চারপাশ। শুক্রবার সরস্বতী পুজো। তার আগে কেমন থাকবে আবহাওয়া? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
15
আজকের আবহাওয়ার আপডেট

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী দু’দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়বে। তার পরের কয়েক দিনে তাপমাত্রায় বড়সড় কোনও পরিবর্তন হবে না। তবে দক্ষিণে পারদ চড়লেও উত্তরবঙ্গে আগামী সাত দিন সর্বনিম্ন তাপমাত্রা একই রকম থাকবে। রাজ্যের সব জেলাতেই আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে। পাশাপাশি, উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে।

25
আরও বাড়বে দিনের তাপমাত্রা

বাড়ছে দিন ও রাতের তাপমাত্রা। পশ্চিমী ঝঞ্ঝায় আটকে উত্তুরে হাওয়া। অন্যদিকে পূবালী বাতাসে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। দিনের তাপমাত্রা ইতিমধ্যেই বেশ কিছুটা বেড়েছে দক্ষিণবঙ্গে। হাওড়া জেলার উলুবেড়িয়ায় তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসে ছুঁয়েছে। গতকাল, মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৫ ডিগ্রি সেলসিয়াস। ডায়মন্ড হারবার এবং কলাইকুন্ডাতে ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। আসানসোল এবং ঝাড়গ্রামে ২৯.৫ ডিগ্রি সেলসিয়াসে। সল্টলেকে ২৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রার পার্থক্য অনেকটা হওয়াতে বেশি গরম অনুভূত হয়েছে। উলুবেড়িয়াতে এই পার্থক্য ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস।

35
শীতের আমেজ উধাও শহরে?

হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার রাজ্যের কোথাও ঘন কুয়াশার সতর্কবার্তা ছিল না। সব জেলাতেই হালকা মাঝারি কুয়াশা। সকাল এবং সন্ধ্যা শীতের আমেজ থাকবে। কলকাতায় দিনের বেলায় শীত কার্যত উধাও। জেলাতেও বেলার দিকে কমবে শীতের অনুভূতি। আপাতত তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই। আগামী কয়েক দিন তাপমাত্রার ওঠা নামা চলবে। তবে তা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে। আপাতত কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকাতে ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে রয়েছে তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলির ক্ষেত্রে ১০ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াস। এবং উপকূলের জেলাগুলিতে ১৩ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা।

45
উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট

উত্তরবঙ্গে পাহাড়ি এলাকায় তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। উত্তরবঙ্গের বাকি জেলায় তাপমাত্রা ১০ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। আগামী চার-পাঁচ দিনে ন্যূনতম তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না উত্তরবঙ্গের জেলাতে। তাপমাত্রায় বড়সড় পরিবর্তন নেই।

55
কলকাতার তাপমাত্রা

কলকাতায় বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৬ থেকে ৯২ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রি থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
Read more Photos on
click me!

Recommended Stories