MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • ভোটের আগে বাংলার রেল পরিষেবার উন্নয়নে দরাজহস্ত মোদী, প্রধানমন্ত্রীর হাত ধরে আরও দুটি ট্রেনের উদ্বোধন

ভোটের আগে বাংলার রেল পরিষেবার উন্নয়নে দরাজহস্ত মোদী, প্রধানমন্ত্রীর হাত ধরে আরও দুটি ট্রেনের উদ্বোধন

Amrit Bharat Train Update: ভোটমুখি বাংলায় ফের কল্পতরু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বন্দেভারতের স্লিপার ট্রেনের পর আরও দুটি নতুন বন্দেভারতের উদ্বোধন করলেন  তিনি। কোন রুটে ছুটবে এই ট্রেনগুলি? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Jan 21 2026, 07:02 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
অমৃতভারত ট্রেনের সূচনা
Image Credit : stockPhoto

অমৃতভারত ট্রেনের সূচনা

আর কয়েক মাস পরই বাংলাজুড়ে বেজে যাবে বিধানসভা ভোটের দামামা। তার আগেই বঙ্গ সফরে এসে দরাজহস্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মালদহ থেকে বন্দেভারতের স্লিপার কোচের ট্রেনের পাশাপাশি হাওড়া থেকে অমৃত ভারত ট্রেনের উদ্বোধন করলেন তিনি। যাত্রীদের নিয়ে দেশের দুই প্রান্তে পৌঁছে যাবে এই ট্রেন। শুধু তাই নয়, সপ্তাহে ৩দিন চলবে এই ট্রেন। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
কোথা থেকে ছাড়বে এই ট্রেন?
Image Credit : X

কোথা থেকে ছাড়বে এই ট্রেন?

মোদীর হাত ধরে উদ্বোধন হওয়া এই নয়া দুই ট্রেন একটি ছাড়বে শিয়ালদহ থেকে। এবং অন্যটি ছাড়বে হাওড়ার সাঁতরাগাছি স্টেশন থেকে। রেল সূত্রে খবর, শিয়ালদহ থেকে যে ট্রেনটি ছাড়বে সেটি যাবে বারাণসী এবং অন্যটি যাবে সাঁতরাগাছি থেকে দিল্লির আনন্দ বিহার পর্যন্ত। 

Related Articles

Related image1
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে কেন শান্তিতে নোবেল দেওয়া হল না? অকপট জবাব নরওয়ের প্রধানমন্ত্রীর
Related image2
পশ্চিমী ঝঞ্ঝার হাত ধরে বঙ্গে হাওয়া বদলের পূর্বাভাস, সরস্বতী পুজোয় কেমন থাকবে আবহাওয়া?
35
সপ্তাহে কতদিন চলবে এই ট্রেন?
Image Credit : X

সপ্তাহে কতদিন চলবে এই ট্রেন?

রেল সূত্রে আরও জানা গিয়েছে যে, সাঁতরাগাছি থেকে ছাড়া অমৃতভারত ট্রেনটি দিল্লির আনন্দ বিহার পর্যন্ত যাবে। এবং সেটি সপ্তাহে একদিন চলবে। অন্যটি সপ্তাহে তিনদিন চলবে বলে জানানো হয়েছে। এছাড়াও ২২৫৮৭ শিয়ালদহ-বেনারস অমৃত ভারত এক্সপ্রেস এবং ১৩০৬৫ হাওড়া-আনন্দ বিহার অমৃত ভারত এক্সপ্রেসের বুকিং পিআরএস ও ইন্টারনেটের মাধ্যমে করা যাবে।

45
কী বলছে রেল কর্তৃপক্ষ
Image Credit : X

কী বলছে রেল কর্তৃপক্ষ

এই বিষয়ে পূর্ব রেলের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, ২২৫৮৭ শিয়ালদহ-বেনারস অমৃত ভারত এক্সপ্রেস প্রতি শনি, সোমবার ও বুধবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শিয়ালদহ থেকে ছেড়ে যাবে। পরের দিন সকাল ৭টা ২০ মিনিটে বারাণসী পৌঁছবে। ট্রেনটি পূর্ব রেলওয়ের অধীনে দুর্গাপুর, আসানসোল, মধুপুর ও জাসিডিহ স্টেশন-সহ ৭টি স্টেশনে থামবে। এবং ট্রেনটিতে রয়েছে জেনারেল ও স্লিপার ক্লাস। এবং ২৩ জানুয়ারি থেকে ট্রেনটি যাত্রা শুরু করবে। 

55
অমৃতভারত-আনন্দ বিহার
Image Credit : ANI

অমৃতভারত-আনন্দ বিহার

রেল সূত্রে খবর, ১৩০৬৫ হাওড়া-আনন্দ বিহার অমৃত ভারত এক্সপ্রেস (সাপ্তাহিক) ট্রেনটি প্রতি বৃহস্পতিবার রাত ৯টা ১০ মিনিটে হাওড়া থেকে ছাড়বে। ২২ তারিখ থেকে ট্রেনটি যাত্রা শুরু করবে। ১৩০৬৬ আনন্দ বিহার-হাওড়া অমৃত ভারত এক্সপ্রেস (সাপ্তাহিক) প্রতি শনিবার, রাত ৯টা ১৫ মিনিটে আনন্দ বিহার থেকে ছেড়ে পরের দিন ১০টা ৫০ মিনিটে হাওড়া পৌঁছবে।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
বাংলা খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Prashanta Barman: পুলিশের জালে ফেরার বিডিও প্রশান্ত বর্মণ! সল্টলেকে ঘটালেন গাড়ি দুর্ঘটনা, স্বর্ণব্যবসায়ী খুনে অভিযুক্ত
Recommended image2
West Bengal Election Result 2026: "কেন হেরে গেলাম?" কোর্টে যাচ্ছে তৃণমূল নেতৃত্ব! অনেক পরাজিত প্রার্থীই পালাচ্ছেন
Recommended image3
West Bengal Weather: কিছুক্ষণের মধ্যেই দক্ষিণবঙ্গে ধেয়ে আসছে কালবৈশাখি! কবে মিলবে ভ্যাপসা গরম থেকে মুক্তি?
Recommended image4
Howrah Police: সরকার বদলাতেই ভোল বদল প্রশাসনের, কুখ্যাত ডনকে অন্তর্বাস পরিয়ে শহর ঘোরালো হাওড়া পুলিশ
Recommended image5
Yuva shakti Scheme: ভাতা পেতে অনলাইনে আবেদন করেছেন? এই ভুলে বাতিল হতে পারে পুরো প্রক্রিয়া
Related Stories
Recommended image1
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে কেন শান্তিতে নোবেল দেওয়া হল না? অকপট জবাব নরওয়ের প্রধানমন্ত্রীর
Recommended image2
পশ্চিমী ঝঞ্ঝার হাত ধরে বঙ্গে হাওয়া বদলের পূর্বাভাস, সরস্বতী পুজোয় কেমন থাকবে আবহাওয়া?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved