'সিবিআই আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাক!' শুভেন্দুকে খুঁচিয় কেন এমন বিস্ফোরক দাবি অভিষেকের

Published : May 06, 2024, 12:36 PM ISTUpdated : May 06, 2024, 12:39 PM IST
Abhishek

সংক্ষিপ্ত

উত্তর দিতে ছাড়েন নি অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ওর সিবিআইকে বলুক ক্ষমতা থাকলে আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে যেতে।’

রবিবার মুর্শিদাবাদের জঙ্গিপুরে প্রচার সভা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে মন্তব্য করেন তিনি। বলেন ‘সন্দেশখালিকে জাগ্রত করে দিয়েছেন আপনি। ওখানে ১০ বছর ধরে আপনার লোকেরা মাঝরাতে মহিলাদের ডেকে তাদের সঙ্গে কী করেছে, তা এখন গোটা দেশের লোক জানে। খুব কাঁচা স্ক্রিপ্ট লিখেছে। ভাইপো বলেছে, আমাকে জেলে ঢোকাবে। আমি বলেছি, এবার কয়লা ভাইপো জেলে যাবে।’

এর উত্তর দিতে ছাড়েন নি অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ওর সিবিআইকে বলুক ক্ষমতা থাকলে আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে যেতে।’ অভিষেক আরও বলেন, ‘সিবিআই দেখিয়ে রাজনীতি অন্য জায়গায় করতে বলবেন। গত পাঁচ বছর ধরে সিবিআই ইডির ভয় দেখাচ্ছে। আমাকে দিল্লিতে ইডি ডেকেছে নিরাপত্তা ছাড়া গিয়েছি। ইডি সিবিআই আমাকে জেলে ঢোকাবে? শুভেন্দু অধিকারীকে কাগজে মুড়ে টাকা নিতে দেখা গিয়েছে ক্যামেরায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা যায়নি।’

উল্লেখ্য, সন্দেশখালির ‘স্ট্রিং অপারেশন’ নিয়ে তুঙ্গে তরজা। শনিবার সকালে গোপন ক্যামেরায় বন্দি করা সন্দেশখালি ২ নম্বর ব্লকের বিজেপি মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের ভাইরাল ভিডিও সামনে আসতেই উত্তাল রাজ্য-রাজনীতি। শনিবার সন্দেশখালি নিয়ে বিজেপি নেতার বিস্ফোরক ভিডিও সামনে আনে তৃণমূল। ভাইরাল ভিডিও-য় সন্দেশখালির ঘটনা নিয়ে কথা বলতে শোনা গিয়েছে সন্দেশখালি ২ নম্বর ব্লকের বিজেপি মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালকে। তার মুখ ও কথাবার্তা স্পষ্ট বোঝা যাচ্ছে ভিডিওতে। যদিও ভাইরাল ভিডিও-র সত্যতা যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা। গতকালই এই ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূল ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি বলেন, ‘লোকে খাবে না! কাঁচা কাজ। ভাইপো, আইপ্যাক এবং পোর্টালের একজন এটা করেছেন।’

চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Naushad net worth: ৫ বছরে ঠিক কতটা বাড়লো ভাইজানের সম্পত্তি? দেখুন নওশাদ সিদ্দিকীর সম্পত্তির হিসেব
West Bengal Elections 2026: বাদ যাচ্ছেন স্বপ্না বর্মন? রাজগঞ্জে তৃণমূল প্রার্থী বদলের জল্পনা