কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর।

06:47 PM (IST) Feb 13
নিঃশব্দে ভারতে ফিরল ২০২০ সালে নিষিদ্ধ হওয়া বেশ কয়েকটি চিনা মোবাইল অ্যাপ। ২০২০ সালে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত-চিনের সেরা সংঘর্ষের পর ২৬৭টি চিনা অ্যাপ নিষিদ্ধ করেছিল কেন্দ্রীয় সরকার। সেই সময় বলা হয়েছিল, মোবাইল ফোন ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তা এবং নিরাপত্তা নিয়ে আশঙ্কার কারণেই চিনা অ্যাপ নিষিদ্ধ করা হচ্ছে। কিন্তু পাঁচ বছর পর ভারতে ফের চিনা অ্যাপগুলি ফেরানোর অনুমতি দেওয়া হল। ঠিক কী কারণে এই চিনা অ্যাপগুলিকে ভারতে ফেরানো হল, তা স্পষ্ট নয়। তবে এই অ্যাপগুলি এখন গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাচ্ছে।
06:44 PM (IST) Feb 13
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে পেশ করলেন নতুন আয়কর বিল। নির্মলা সীতারামন বলেছেন, নতুন কর প্রবর্তন করে না এই আয়কর বিল। ১৯৬১ সালের আয়কর আইনকেই সরল করাই এই বিলের লক্ষ্য। ১৯৬১ সালের বিলে ২৯৮টি ধারা ও ১৪টি তফসিল রয়েছে।
06:16 PM (IST) Feb 13
সাইবার প্রতারণার জন্য কুখ্যাত জামতাড়া গ্যাংয়ের সদস্যরা ঝাড়খণ্ড থেকে পশ্চিমবঙ্গ-সহ বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ছে। তাদের বিরুদ্ধে সাইবার শক্তি অভিযান শুরু করেছে রাজ্য পুলিশ। সম্প্রতি প্রতারণার অভিযোগে ৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
05:48 PM (IST) Feb 13
এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার লক্ষ্যে যাচ্ছে বাংলাদেশ। এমনই জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি আত্মবিশ্বাসী, যে কোনও দলকে হারাতে পারে বাংলাদেশ।
05:47 PM (IST) Feb 13
আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদের হাত তাঁর একান্ত অনুগত অনুব্রত মণ্ডলের মাথায়। আগামী বছর বিধানসভা নির্বাচন। আর তার আগেই বীরভূমের পাশাপাশি মুর্শিদাবাদের বড়ঞা বিধানসভা এলাকার দায়িত্ব দিয়ে দিলেন তাঁর 'স্নেহের' কেষ্টার ঘাড়ে। ২০২৬ সালের এই বিধানসভা কেন্দ্রের দায়িত্ব থাকবেন অনুব্রত মণ্ডল। অর্থাৎ বিধানসভা নির্বাচন পর্যন্ত এই বিধানসভা কেন্দ্রে শেষ কথা বলবেন অনুব্রত।
04:18 PM (IST) Feb 13
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রসংঘ। শান্তি ও রাজনৈতিক স্বচ্ছতা দ্রুত ফেরান জরুরি বলেও জানিয়েছে রাষ্ট্রসংঘ।
04:15 PM (IST) Feb 13
এবারের আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক নির্বাচিত হলেন রজত পতিদার। আইপিএল-এর ইতিহাসে আরসিবি-র অষ্টম অধিনায়ক নির্বাচিত হলেন রজত। তাঁকে অধিনায়ক নির্বাচিত করার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন বিরাট কোহলি।
03:16 PM (IST) Feb 13
কলকাতা ফুটবল লিগের খেতাব নির্ধারণের ম্যাচে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে দল নামাল না ডায়মন্ড হারবার এফসি। বৃহস্পতিবার দুপুরে ইস্টবেঙ্গল দল কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে পৌঁছে গেলেও, ডায়মন্ড হারবার এফসি-র দেখা মেলেনি। ইস্টবেঙ্গল অবশ্য ওয়াকওভার পায়নি। ম্যাচ কমিশনার এই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেছেন। আইএফএ-র বৈঠকে এই ম্যাচের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
03:15 PM (IST) Feb 13
বাজেট অধিবেশন ২০২৫ চলাকালীন বৃহস্পতিবার ওয়াকফ (সংশোধন) বিল ২০২৪-এর যৌথ কমিটির রিপোর্ট রাজ্যসভায় পেশ করা হয়। বিরোধীদের তীব্র প্রতিবাদের মধ্যেও এটি গৃহীত হয়েছে। হট্টগোলের জেরে সভাপতি জগদীপ ধনখড়কে কিছু সময়ের জন্য কার্যবিরতি ঘোষণা করতে হয়।
03:14 PM (IST) Feb 13
বাজেট অধিবেশন ২০২৫ চলাকালীন বৃহস্পতিবার ওয়াকফ (সংশোধন) বিল ২০২৪-এর যৌথ কমিটির রিপোর্ট রাজ্যসভায় পেশ করা হয়। বিরোধীদের তীব্র প্রতিবাদের মধ্যেও এটি গৃহীত হয়েছে। হট্টগোলের জেরে সভাপতি জগদীপ ধনখড়কে কিছু সময়ের জন্য কার্যবিরতি ঘোষণা করতে হয়।
03:01 PM (IST) Feb 13
ডাকঘর প্রতারণা মামলায় আদালতের পর্যবেক্ষণ , টাকা লোপাটের ঘটনায় দেড় বছর ধরে জামালপুর থানা কোনও পদক্ষেপ নয়নি। এই প্রসঙ্গে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, 'কেন্দ্রীয় সরকারের প্রতিষ্ঠানে টাকা রেখে প্রতারিত হলে মানুষ যাবে কোথায়? কেন সরকারি প্রতিষ্ঠানে মানুষের গচ্ছিত টাকা থাকবে না?' প্রসঙ্গত জামালপুর ডাকঘরে স্থানীয় আমানত হিসেবে ১২ লক্ষ টাকা জমা রেখেছিলেন বলে অভিযোগ করেছেন সুরজিৎ পাল নামের এক ব্যক্তি। সেই টাকা না পাওয়ায় তিনি তঁর অসুস্থ মায়ের চিকিৎসার পর্যন্ত করতে পারছেন না। সেই করণেই তিনি হাইকোর্টে জানিয়েছিলেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই কলকাতা হাইকোর্টে তদন্তের নির্দেশ দিয়েছে।
02:33 PM (IST) Feb 13
বিয়ের দেড় বছরেই বধূর অস্বাভাবিক মৃত্যু, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ। মধ্যমগ্রামের বর্ণালী গুহের রহস্যমৃত্যু, 'আত্মহত্যা নয়, খুন' দাবি মেয়ের বাবার। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন মৃতার বাবার। নিউব্যারাকপুর থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার। এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দেখুন ভিডিও-
01:47 PM (IST) Feb 13
দিল্লি হাইকোর্ট বৃহস্পতিবার আম আদমি পার্টির (এএপি) বিধায়ক আমানতুল্লাহ খানকে ডিরেক্টরেট অফ এনফোর্সমেন্ট (ইডি) দায়ের করা আবেদনে নোটিশ জারি করেছে। ইডি একটি ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করেছিল যা তার চেয়ারম্যান থাকাকালীন দিল্লি ওয়াকফ বোর্ডের নিয়োগ প্রক্রিয়ায় কথিত অনিয়মের সাথে যুক্ত একটি মানি লন্ডারিং মামলায় খানকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছিল।
12:52 PM (IST) Feb 13
এই বছর বসন্তকালেও গরমের তীব্র প্রকোপ দেখা যাবে এবং তাপমাত্রা আগের বছরের রেকর্ড ভেঙে দিতে পারে। নভেম্বর, ডিসেম্বর এবং জানুয়ারির মতো ফেব্রুয়ারি মাসেও স্বাভাবিকের থেকে বেশি গরম থাকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ২০ ফেব্রুয়ারির পর তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পেতে পারে। মনে করা হচ্ছে, এবার মার্চ মাসেও প্রচণ্ড গরম পড়তে পারে।
12:34 PM (IST) Feb 13
বুধবার সন্ধ্যায় জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণ রেখা (লাইন অফ কন্ট্রোল) বরাবর পাকিস্তানি সেনাবাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। পাকিস্তানি সেনারা কোনও উস্কানি ছাড়াই গুলি চালাতে শুরু করে। ভারতীয় সেনাবাহিনী তাদের উপযুক্ত জবাব দিয়েছে। গুলিবর্ষণে ভারতীয় পক্ষের কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
12:06 PM (IST) Feb 13
বিজেপি পরিচালিত শান্তিপুর পঞ্চায়েত অফিসে তুলকালাম! বিক্ষোভের নামে সরকারি অফিস ভাঙচুর। শান্তিপুর বিডিও'র বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে পঞ্চায়েত অফিস ভাঙচুরের অভিযোগ। শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করল বিজেপি। দেখুন ভিডিও-
11:43 AM (IST) Feb 13
অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বৃহস্পতিবার আয়কর বিল (Income Tax Bill) পেশ করবেন। ৬২২ পৃষ্ঠার এই বিলে ৫৩৬ টি ধারা রয়েছে। এর ফলে ৬৪ বছরের পুরনো বর্তমান আইন বাতিল হয়ে যাবে। নতুন বিলে আয়কর সংক্রান্ত নিয়মগুলো সহজ ভাষায় ব্যাখ্যা করা হয়েছে। মূল্যায়ন বছর বাতিল করার কথা বলা হয়েছে। এর সাথে সাথে ট্যাক্স ইয়ারের সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে। নতুন বিলে বর্তমান বিধানগুলোর কোন বড় কাঠামোগত পরিবর্তন করা হয়নি। ফাইলিংয়ের সময়সীমার কোন পরিবর্তন করা হয়নি। বিশেষজ্ঞদের মতে, আইনটি বোঝার সুবিধার জন্য আয়কর নিয়ে মামলা-মোকদ্দমা কমবে।
11:10 AM (IST) Feb 13
ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থ, যিনি সম্প্রতি একটি ভয়াবহ গাড়ি দুর্ঘটনা থেকে বেঁচে ফিরেছিলেন, এখন অন্য পরিস্থিতির মুখোমুখি। যে যুবক তাকে জ্বলন্ত ধ্বংসস্তূপ থেকে টেনে এনে তার জীবন বাঁচিয়েছিলেন, তিনি এখন নিজের জীবনের জন্য লড়াই করছেন।
10:35 AM (IST) Feb 13
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দেউচা পাচামি থেকে আমরা যে কয়লা পাব, তাতে ১০০ বছর যে বিদ্যুৎ তৈরি করব, সেই পাওয়ারের আমাদের বিদ্যুতের দাম আগামীদিনে.. যখন কয়লাটা উৎপাদিত হয়ে যাবে… অনেক কম যাবে।
10:31 AM (IST) Feb 13
বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়েও উদ্বিগ্ন রাষ্ট্রপুঞ্জ। ‘ফ্যাক্ট ফাইন্ডিং টিম’ (তথ্যানুসন্ধান দল)-এর রিপোর্টের ভিত্তিতে হাসিনা-পরবর্তী বাংলাদেশে শান্তি এবং রাজনৈতিক স্বচ্ছতা ফেরাতে পাঁচ দফা সুপারিশ করা হয়েছে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশনের তরফে।
10:01 AM (IST) Feb 13
রাজ্যের আর্থিক স্বাস্থ্য নিয়ে ‘সতর্কবার্তা’ ইতিমধ্যেই দিয়েছে নীতি আয়োগ। বুধবার পেশ হওয়া আগামী আর্থিক বছরের জন্য (২০২৫-২৬) বাজেটের যে তথ্য রাজ্য সরকার প্রকাশ করেছে, তাতে কোষাগারের পরিস্থিতি সেই সতর্কবার্তাকেই মনে করিয়ে দিচ্ছে। আর্থিক বিশেষজ্ঞদের বিশ্লেষণে রাজ্য বাজেট ২০২৫। তাঁরা মনে করছে রাজ্যের প্রকল্প পূরণে বাড়বে ধার!
09:54 AM (IST) Feb 13
রাজ্য বাজেট নিয়ে বিস্ফোরক শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি চ্যালেঞ্জ শুভেন্দুর। রাজ্যের বাজেটের বিরোধিতায় শুভেন্দু অধিকারী। ঢপের চপ বাজেট, মন্তব্য শুভেন্দুর
09:46 AM (IST) Feb 13
রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চলা যুদ্ধ বন্ধ করতে উদ্যোগী ডোনাল্ড ট্রাম্প। বুধবার তিনি এই বিষয়ে কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির সঙ্গে। পরে সমাজমাধ্যমে আমেরিকার প্রেসিডেন্ট জানান, পুতিন এবং জ়েলেনস্কি দুই রাষ্ট্রপ্রধানই আলোচনায় রাজি।
09:16 AM (IST) Feb 13
দুই দিনের সফরে আমেরিকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওয়াশিংটন ডিসির বিমানবন্দরে তাঁর বিমান অবতরণ করেছে। এই সফরকালে প্রধানমন্ত্রী মোদী আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সাথে দ্বিপাক্ষিক আলোচনায় বসবেন।
দুই নেতা ভারত-আমেরিকা সম্পর্ক উন্নত করার বিষয়ে আলোচনা করবেন। বাণিজ্য, শক্তি, প্রতিরক্ষা, নিরাপত্তা, প্রযুক্তিগত অংশীদারিত্ব এবং কৌশলগত সহযোগিতা সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।
09:10 AM (IST) Feb 13
আপনি যদি এই দিনটিকে আরও বিশেষ এবং রোমান্টিক করে তুলতে চান, তাহলে আপনি আপনার সঙ্গীর সাথে এই ১০টি হৃদয়স্পর্শী কিস ডে বার্তা শেয়ার করতে পারেন।
09:07 AM (IST) Feb 13
জম্মু ও কাশ্মীর -এর পুঞ্চ জেলায় এলওসি (নিয়ন্ত্রণ রেখা)-তে বুধবার সন্ধ্যায় পাকিস্তানি সেনাবাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। পাকিস্তানি সেনারা কোনও উস্কানি ছাড়াই গুলি চালায়। ভারতীয় সেনাবাহিনী তাদের যোগ্য জবাব দিয়েছে। গুলিবর্ষণে ভারতীয় পক্ষের কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।