Published : Feb 18, 2025, 09:04 AM ISTUpdated : Feb 18, 2025, 06:59 PM IST

Live News Update: Youth Derby: শেষপর্যন্ত ডার্বি জিততে পারল ইস্টবেঙ্গল, মোহনবাগানকে হারাল লাল হলুদের যুবরা

সংক্ষিপ্ত

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর।

 

06:59 PM (IST) Feb 18

Youth Derby: শেষপর্যন্ত ডার্বি জিততে পারল ইস্টবেঙ্গল, মোহনবাগানকে হারাল লাল হলুদের যুবরা

চলতি মরশুমে সিনিয়র দল হোক কিংবা বয়সভিত্তিক দল, সব স্তরের ডার্বিতেই কার্যত পরাজিত হয়েছে লাল হলুদ ব্রিগেড। আরও পরিষ্কারভাবে বললে একাধিপত্য দেখিয়েছে সবুজ মেরুন শিবির। কিন্তু মঙ্গলবার, রিল্যায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের (RFDL) ডার্বিতে সেই ছবি কিন্তু বদলে গেল। জয়ে ফিরল ইস্টবেঙ্গল। 

Read Full Story

06:16 PM (IST) Feb 18

'মহাকুম্ভ এখন মৃত্যুকুম্ভ', বিধানসভায় যোগীকে নিশানা মমতার

মমতা বিধানসভায় বলেছেন, 'আমি মহাকুম্ভকে শ্রদ্ধা করি। পবিত্র গঙ্গামাকে শ্রদ্ধা করি। কিন্তু সেখানে কোনও পরিকল্পনা নেই। কতজনকে উদ্ধার করা হয়েছে? ধনীদের জন্য ভিআইপিদে জন্য ১ লক্ষ টাকার ক্যাম্প করা হয়েছে।

Read Full Story

04:47 PM (IST) Feb 18

কেমন আছেন পার্থ চট্টোপাধ্যায়? নিয়োগ দুর্নীতি মামলায় হাসপাতাল থেকে ছাড়া পেয়ে জেলে গেলেন তিনি

কেমন আছেন পার্থ চট্টোপাধ্যায়? নিয়োগ দুর্নীতি মামলায় হাসপাতাল থেকে ছাড়া পেয়ে জেলে গেলেন তিনি

 

Read Full Story

04:46 PM (IST) Feb 18

বাবা মারা যাওয়ায় দেশে ফিরলেন বোলিং কোচ, চ্যাম্পিয়নস ট্রফির আগে ধাক্কা ভারতের

বাবা মারা যাওয়ায় জরুরি ভিত্তিতে দুবাই ছেড়ে দক্ষিণ আফ্রিকা ফিরলেন ভারতীয় দলের বোলিং কোচ মর্নি মর্কেল। বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, সোমবার বাবা অ্যালবার্টের মৃত্যুর খবর পান মর্কেল। এরপরেই তিনি দক্ষিণ আফ্রিকায় নিজের বাড়ির উদ্দেশে রওনা হন। শনিবার ভারতীয় দলের সঙ্গেই দুবাই পৌঁছন বোলিং কোচ। রবিবার দলের প্রথম অনুশীলনের সময়ও তিনি ছিলেন। কিন্তু সোমবার বাবার মৃত্যুর খবর পাওয়ার পর আর দলের সঙ্গে থাকতে পারেননি মর্কেল। তিনি বাবার শেষকৃত্য সম্পন্ন করে ফের ভারতীয় দলে যোগ দিতে পারেন। তবে বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের আগে ভারতীয় দলের বোলিং কোচ দুবাইয়ে ফিরবেন কি না, সে বিষয়ে কিছু জানা যায়নি।

 

Read Full Story

04:46 PM (IST) Feb 18

"গণতন্ত্র বিরোধী সরকার আর নেই দরকার", স্লোগান তুলে বিধানসভার সিঁড়িতে ধরনা শুভেন্দুদের

সাসপেনশনের পাল্টা বয়কটের ডাক বিজেপির। বিধানসভার সিঁড়িতে রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান তুলে ধরনা দেয় বিজেপির বিধায়করা। এদিন শুভেন্দু জানায় 'ভয় পেয়েছে রাজ্য সরকার'।

03:51 PM (IST) Feb 18

ট্রেন নিয়ে ভুল ঘোষণাতেই পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যু, রেলের দাবি উড়িয়ে তদন্ত রিপোর্ট RPF-এর

নতুন দিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনা নিয়ে দেশ জুড়ে আলোচনা তুঙ্গে। এই অবস্থায় রেল পুলিশ বা আরপিএফ স্টেশনে দুর্ঘটনার তদন্ত নিয়ে রিপোর্ট পেশ করল।

Read Full Story

03:27 PM (IST) Feb 18

স্টেডিয়াম থেকে কেন বাদ ভারতের পতাকা? ঢোঁক গিলছে পাক ক্রিকেট বোর্ড

চাপের মুখে পড়ে মুখ খুলল পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। উল্লেখ্য, ১৭ তারিখ সকালে লাহোরের গদ্দাফি স্টেডিয়ামের একটি ছবি ভাইরাল হয়। যেখানে দেখা যায় যে, অংশগ্রহণকারী আটটি দেশের মধ্যে মাত্র সাতটি দেশের পতাকা লাগানো আছে। কিন্তু ছিল না ভারতের পতাকা। এই ছবিটা সামনে আসার পর যথেষ্ট নিন্দার মুখে পড়েছে পিসিবি।

02:46 PM (IST) Feb 18

মার্চের শুরু থেকেই তীব্র দাবদাহে পুড়বে বঙ্গ

ফেব্রুয়ারিতেই ভয়ঙ্কর চড়বে তাপমাত্রা বলে জানিয়েছে আবহাওয়া দফতর। মার্চ মাসের জন্য অপেক্ষা করে রয়েছে ভয়ঙ্কর গরম। ভয়ঙ্কর গরম পড়তে চলেছে মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকেই। তীব্র দাবদাহে অস্থির হতে চলেছে বঙ্গ। আজ কলকাতার তাপমাত্রা ২৮.১৬ ডিগ্রি সেলসিয়াস। দিনের পূর্বাভাসে সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২১.৫৬ ডিগ্রি সেলসিয়াস এবং ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস।

02:43 PM (IST) Feb 18

বিশ্বব্যাপী পাখি গণনায় ৫৪৩ প্রজাতি নিয়ে শীর্ষে বাংলা

ফের একবার বাংলার মুকুটে নয়া পালক। পাখি রাখা নিয়ে বাংলা নতুন রেকর্ড গড়েছে। জানা গিয়েছে, টানা তৃতীয় বছরের জন্য, দেশের ৩৭টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে গ্রেট ব্যাকইয়ার্ড বার্ড কাউন্ট (GBBC) চলাকালীন বাংলায় সর্বাধিক সংখ্যক প্রজাতির রেকর্ড করা হয়েছে।

01:38 PM (IST) Feb 18

ICC Champions Trophy 2025: পারদ চড়ছে চ্যাম্পিয়ন্স ট্রফির

এটিই সম্ভবত শেষ আইসিসি মেগা ইভেন্ট রোহিত শর্মা এবং বিরাট কোহলির। তাছাড়া রোহিত এবং কোহলি থাকায় ভারতের টপ অর্ডার ব্যাটিং লাইন-আপের যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। তারা দুজন খেলতে পারলে বাকিদের উপর চাপ অনেকটাই কমে যাবে বলে মত বিশেষজ্ঞদের। অবশ্যই, এই অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাইবে ভারত

Read Full Story

12:59 PM (IST) Feb 18

ভারতের নবনিযুক্ত মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার

রাজীব কুমারের অবসর গ্রহণের পর নতুন মুখ্য নির্বাচন কমিশনারের নাম ঘোষণা করা হয়েছে। দেশের নতুন মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে জ্ঞানেশ কুমারকে নিযুক্ত করা হয়েছে। আইন মন্ত্রক নতুন নিয়োগের জন্য গেজেট প্রকাশ করেছে। দেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্বাচন তাঁর কার্যকালে অনুষ্ঠিত হবে। বিহার বিধানসভা নির্বাচন ২০২৫ এবং পশ্চিমবঙ্গ, অসম এবং তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন ২০২৬ সালে তাঁর কার্যকালেই হবে।

Read Full Story

12:22 PM (IST) Feb 18

জামিন পেলেন কালীঘাটের কাকু

ইডির মামলায় আগেই জামিন পেয়েছিলেন তিনি। সিবিআইয়ের মামলাতেও জামিন মঞ্জুর হল কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’-কে অন্তর্বর্তী জামিন দিল কলকাতা হাইকোর্ট।

Read Full Story

11:47 AM (IST) Feb 18

স্নানযোগ্য নয় কুম্ভের জল, চাঞ্চল্যকর দাবি রিপোর্টে

প্রয়াগরাজে গঙ্গার জল স্নান করার উপযুক্ত নয়। সম্প্রতি জাতীয় পরিবেশ আদালতে এ কথা জানালেন কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের অধীনস্থ ওই পর্ষদের রিপোর্টে পাওয়ার পর উত্তরপ্রদেশ সরকারের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে তলব করেছে জাতীয় পরিবেশ আদালত।

Read Full Story

11:33 AM (IST) Feb 18

মেয়ের আঁকা ছবিতে লুকিয়ে মায়ের মৃত্যু রহস্য! তদন্তে নেমে ধরা পড়ল অভিযুক্ত

৪ বছর বয়সী বাচ্চা মেয়ের একটি আঁকা ছবি এই মামলায় নতুন মোড় এনেছে। মৃতার মেয়ে দর্শিতা পুলিশ ও গণমাধ্যমকে তার আঁকা ছবি দেখিয়ে, সেদিনের ঘটনার বিবরণ দেয়।

10:54 AM (IST) Feb 18

এবার বড় অঙ্কের চাকরি নিয়ে ভারতের বাজারে আসছে টেসলা! বৈঠকে বসলেন মোদী-মাস্ক

এবার ভারতের বাজারে চাকরি নিয়ে আসছে বৈদ্যুতিক গাড়ি (ইভি) নির্মাতা টেসলা। ইতিমধ্যেই লিংকডইনে চাকরির নিয়োগ নিয়ে পোস্ট দিয়েছে এই বিদেশি কোম্পানি। সম্প্রতি মার্কিন সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখাও করেন টেসলার সিইও ইলন মাস্ক।

 

Read Full Story

10:29 AM (IST) Feb 18

দেশে ফিরছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আওয়ামী লীগের সমাজমাধ্যমের পাতা থেকে হাসিনার বক্তৃতা সরাসরি সম্প্রচার হয়। নিজের বক্তৃতার পরে কয়েকজন সাধারণ মহিলার সঙ্গে কথাও বলেন তিনি। আওয়ামী লীগের দাবি, ওই মহিলা বাংলাদেশের জুলাই আন্দোলনের সময় আক্রান্ত পুলিশকর্মীর স্ত্রী। তিনি বলেন, তাঁর স্বামী কিছুই রেখে যাননি পরিবারের জন্য। ঘরে সন্তান আছে। এই অবস্থায় হাসিনার সাহায্য চান। এর উত্তরে হাসিনা বলেন, অবশ্যই আমি সাহায্য করব। আমি আসব। তিনি আরও বলেন, আমি আছি। আমি অবশ্যই এর বিচার কোনও না কোনও দিন করব।

Read Full Story

10:16 AM (IST) Feb 18

ভারত-ইতালি আলোচনা: প্রতিরক্ষা, মহাকাশ ও কৃষিতে সহযোগিতা

কৃষি, প্রতিরক্ষা, মহাকাশ, অবকাঠামো এবং পরিবহনের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে সহযোগিতা বাড়ানোর জন্য ভারত এবং ইতালি আলোচনা করেছে। কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল ইতালির বিদেশ বিষয়ক ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী মারিয়া ট্রিপোডি এবং ভারতে নিযুক্ত ইতালীয় রাষ্ট্রদূত আন্তোনিও বার্তোলির সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি এবং গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে সহযোগিতা জোরদার করার জন্য বৈঠক করেছেন।

Read Full Story

09:53 AM (IST) Feb 18

'এর দম নেই! সিপিএম-এর আমল থেকে মালটাকে আমি চিনি' রুদ্রমূর্তিতে শুভেন্দু

নারকেলডাঙার ঘটনা নিয়ে ঝড় তুললেন শুভেন্দু অধিকারী। কলকাতায় ডিসি সেন্ট্রাল অফিসে শুভেন্দু অধিকারী। 'লালবাজার কি মমতার বাপের সম্পত্তি!' তীব্র আক্রমণে শুভেন্দু অধিকারী। দেখুন ভিডিও-

 

09:28 AM (IST) Feb 18

রাফালের মত যুদ্ধ বিমন থাকা সত্ত্বেও ভারত কেন আমেরিতা থেকে কিনছে F-35 যুদ্ধ বিমান

আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প যখন থেকে ভারতকে তাদের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান F-35 অফার করেছেন, তখন থেকেই এটি কেনা নিয়ে আলোচনা তীব্র হয়েছে। ভারতের পঞ্চম প্রজন্মের স্টিলথ ফাইটার প্লেনের প্রয়োজন রয়েছে।

Read Full Story

09:08 AM (IST) Feb 18

BAFTA চলচ্চিত্র পুরস্কার ২০২৫: কোন কোন ছবি অ্যাওয়ার্ড পেল? রইল বিশদ তালিকা

BAFTA ফিল্ম অ্যাওয়ার্ডস ২০২৫ অনুষ্ঠানটি অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এই পুরস্কার অনুষ্ঠানে হলিউড অভিনেতা অ্যাড্রিয়েন ব্রডি সেরা অভিনেতা হিসেবে পুরস্কার জিতেছেন। সেরা অভিনেত্রী হিসেবে মাইকি ম্যাডিসন নির্বাচিত হয়েছেন। 'দ্য ব্রুটালিস্ট' ছবির জন্য অ্যাড্রিয়েন এই পুরস্কার পেয়েছেন।

Read Full Story

09:06 AM (IST) Feb 18

সপ্তাহ জুড়ে টানা বৃষ্টিতে ভিজবে রাজ্য! কবে থেকে শুরু ঝড়-জল? বিরাট আপটেড দিল আবহাওয়া দফতর

দিল্লি-এনসিআর-সহ গোটা দেশে আবহাওয়া বদলেছে। ফেব্রুয়ারির শুরু থেকেই তাপমাত্রা বাড়তে শুরু করেছে। সূর্যের প্রবল তাপের কারণে দিনের বেলাতে ইতিমধ্যেই নাভিশ্বাস ছুটতে শুরু করেছে মানুষের। আবহাওয়া দফতর মারফত জানা গিয়েছে , আগামী দুই দিনের মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বিভিন্ন রাজ্যে।

 

 

 

Read Full Story

09:04 AM (IST) Feb 18

ভারত-পাক সীমান্তে ব্যাপক গোলাগুলি! LOC বরাবর বাড়ল তীব্র উত্তেজনা

পীর পাঞ্জাল অঞ্চলের দক্ষিণে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর আন্তঃসীমান্ত গোলাগুলির ঘটনা গত দশ দিন ধরে তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে, পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিম (বিএটি) ভারতীয় প্রতিরক্ষা ভাঙার জন্য স্নাইপিং, গুলি এবং প্রচেষ্টার খবর পেয়েছে।

 

Read Full Story