রান্নার গ্যাস পেতে এবার থেকে বায়োমেট্রিক ভেরিফিকেশন বাধ্যতামূলক। আগাম কোনও সরকারি বিজ্ঞপ্তি ছাড়াই এই নিয়ম কার্যকর করায় বুকিং করেও সিলিন্ডার পাচ্ছেন না বহু গ্রাহক।
গ্যাস সংস্থাগুলি এই নিয়ম কার্যকর করার সময় জানিয়েছে ৩০ তারিখের মধ্যেই এই নিয়ম না মানলে গ্যাস বুকিং করা যাবে না।
510
গ্রাহকদের একাংশের অভিযোগ, মোবাইল অ্যাপে সমস্যা হচ্ছে যার ফলে প্রবীণ গ্রাহকরা মোবাইল থেকে এই কাজ সম্পন্ন করতে ব্যর্থ হচ্ছেন।
610
বর্ধমান শহরের খোসবাগান এলাকায় বৃহস্পতিবার সকাল থেকেই লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছেন বহু গ্রাহক।
710
এবার থেকে রান্নার গ্যাস পেতে হলে বায়োমেট্রিক ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হয়েছে।
810
ফলে তীব্র অসন্তোষ ছড়িয়েছে গ্রাহকদের মধ্যে। তাঁরা দাবি করেছেন, বুকিং করেও সিলিন্ডার হাতে পাচ্ছেন না বহু মানুষ।
910
আগাম এই নিয়ম কার্যকর হওয়া নিয়ে কোনও সরকারি বিজ্ঞপ্তি নেই, বলে অভিযোগ তোলা হয়েছে। শহরাঞ্চলেও যাঁদের বাড়িতে একটিই সিলিন্ডার রয়েছে, তাঁদের জন্য এই পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে। রান্নার বিকল্প ব্যবস্থা না থাকায় বহু পরিবার সমস্যায় পড়েছে।
1010
তাঁদের অভিযোগ, হঠাৎ করেই ডিলাররা জানাচ্ছেন যে বায়োমেট্রিক না থাকলে সিলিন্ডার দেওয়া হবে না। গ্রাহকদের একাংশের দাবি, যদি বায়োমেট্রিক বাধ্যতামূলক করা হয়, তাহলে তা কার্যকর করার আগে সব জায়গায় নোটিশ দেওয়া উচিত ছিল। লোকাল অফিসগুলোতে বোর্ড ঝুলিয়ে প্রচার করার দরকার ছিল।
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.