উৎসবের মরশুম শেষ হতে না হতেই শুরু যাত্রী দুর্ভোগ। বর্ধমান-দুর্গাপুর শাখায় ইন্টারলকিংয়ের কাজের জন্য ব্যাহত ট্রেন পরিষেবা। প্রায় ১৮ দিন ধরে এই শাখায় লোকাল ট্রেন সহ বাতিল থাকবে একগুচ্ছ দূরপাল্লার ট্রেনও।
25
কবে থেকে বাতিল থাকবে ট্রেন?
পূর্ব রেল সূত্রে খবর, আগামী ৬ অক্টোবর থেকে ২৩ অক্টোবর বর্ধমান-দুর্গাপুর শাখায় ইন্টারলকিংয়ের কাজের জন্য বাতিল থাকবে একাধিক ট্রেন। এছাডা়ও একাধিক ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে। সংক্ষিপ্ত করা হবে কিছু ট্রেনের যাত্রাপথও।
১৯ অক্টোবর বাতিল থাকবে শিয়ালদহ-আনন্দবিহার সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস। -আনন্দবিহার- শিয়ালদহ এক্সপ্রেস। ১৮ অক্টোবর বাতিল থাকবে- শিয়ালদহ-অমৃতসর দুরিংয়ানা এক্সপ্রেস। ১৭ অক্টোবর বাতিল থাকবে- হাওড়া-ভোপাল সাপ্তাহিক এক্সপ্রেস।
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.