ঠাকুরবাড়িতে মারপিটে গ্রেফতার শান্তনুর অনুগামী, 'পুলিশ ভালো কাজ করছে,' মন্তব্য মমতাবালার

Published : Dec 25, 2025, 07:49 PM IST
Mamata Bala Thakur

সংক্ষিপ্ত

Matua Mahasangha: এসআইআর (SIR 2025) প্রক্রিয়া ঘিরে মতুয়া সম্প্রদায়ের মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এরই মধ্যে আসরে নেমেছেন শান্তনু ঠাকুর (Shantanu Thakur) ও মমতাবালা ঠাকুর (Mamata Bala Thakur)। শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

DID YOU KNOW ?
ঠাকুরবাড়িতে রাজনীতি
মতুয়া মহাসঙ্ঘের সদর দফতর রাজনৈতিকভাবে আড়াআড়ি বিভক্ত হয়ে গিয়েছে। শান্তনু ঠাকুর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। মমতাবালা ঠাকুর রাজ্যসভার সাংসদ।

Matua Community Thakur Bari: ঠাকুরবাড়িতে তৃণমূল কংগ্রেসের (AITC) রাজ্যসভার সাংসদ (Rajya Sabha MP) মমতাবালা ঠাকুরের (Mamata Bala Thakur) অনুগামীদের মারধর করার ঘটনায় অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতার করল গাইঘাটা থানার পুলিশ। এই ঘটনায় রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তির নাম বরুণ বিশ্বাস। তিনি বাগদা থানা এলাকার হেলেঞ্চা অঞ্চলের বাসিন্দা। তিনি জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের (Shantanu Thakur) অনুগামী বলে পরিচিত। ধৃত ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ধৃতকে বৃহস্পতিবার বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়েছে। এই ঘটনায় ক্ষুব্ধ শান্তনু ও তাঁর অনুগামীরা। মতুয়া মহাসঙ্ঘের (Matua Mahasangha) অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও রাজনৈতিক বিরোধিতা প্রকট হয়ে গিয়েছে। শান্তনু ও মমতাবালার অনুগামীরা পরস্পরকে আক্রমণ করছেন।

পুলিশের প্রশংসায় মমতাবালা

ঠাকুবাড়িতে মারামারির ঘটনায় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, লোকসভার স্পিকার, রাজ্য পুলিশের ডিজি, বনগাঁর পুলিশ সুপার এবং গাইঘাটা থানার পুলিশের কাছে মমতাবালা পন্থী বেশ কয়েকজনের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ দায়ের করেছেন শান্তনু। অন্যদিকে, মমতাবালার অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের পক্ষ থেকে শান্তনু, বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপি (BJP) সভাপতি বিকাশ ঘোষ সহ-শান্তনু পন্থী মোট ১৩ জনের বিরুদ্ধে গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। শান্তনুর এক অনুগামী গ্রেফতার হওয়ার পর মমতাবালা বলেছেন, 'এর আগে কোনওদিন ঠাকুরবাড়িতে এই ধরনের ঘটনা ঘটেনি। মতুয়া ভক্তদের বিজেপি-র লোক দিয়ে মার খাইয়েছে শান্তনু। মহিলাদের শ্লীলতাহানি করা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে দেখে অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। পুলিশ ভালো কাজ করেছে। আমরা চাইব বাকিদের গ্রেফতার করা হোক।'

মমতাবালার বিরুদ্ধে পাল্টা অভিযোগ

শান্তনুর অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক সুখেন্দ্রনাথ গাইনের দাবি, 'মমতাবালা ঠাকুরের লোকেরা পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে। ক্ষমতার অপব্যবহার করে বরুণ বিশ্বাসকে গ্রেফতার করানো হয়েছে। বরুণ গতকাল ঠাকুরবাড়িতে আসেনি। মমতাবালা ঠাকুর প্রমাণ করাক।'

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
ঠাকুরবাড়িতে মারপিটের ঘটনায় গ্রেফতার এক।
সর্বভারতীয় মতুয়া মহাসঙ্ঘের সদর দফতর ঠাকুরবাড়িতে মারপিটের ঘটনায় মমতাবালা ঠাকুরের অভিযোগে গ্রেফতার এক ব্যক্তি।
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

ক্ষমতায় ফিরলেই Banglar Yuba sathi নামে নতুন প্রকল্প চালু, মাসে ১৫০০ টাকা বিলি এদের
DA মামলায় রাজ্যকে ৩টি গুরুত্বপূর্ণ নির্দেশ সুপ্রিম কোর্টের, দেখুন ছবিতে