রাজ্য সরকারি কর্মীদের ২৫ শতাংশ DA মঞ্জুর হয়েছে এবং ২৭ জুনের মধ্যে অ্যাকাউন্টে টাকা জমা পড়বে। সুপ্রিম কোর্টের নির্দেশে বকেয়া DA-র অংশ মিটিয়ে দেওয়া হবে। এছাড়াও সপ্তম বেতন কমিশন গঠনের দাবি উঠেছে, যদিও সরকার এখনও কোনও সিদ্ধান্ত জানায়নি।
লিখিত না থাকলেও প্রতি ১০ বছর অন্তর বেতন কমিশন গঠন করতে হয়। মূল্য বৃদ্ধির কারণেই ফের বেতন বাড়াতে হয় সরকারি কর্মীদের।
510
ইতিমধ্যেই অষ্টম বেতন কমিশন গঠন করে ফেলেছে কেন্দ্রীয় সরকার। ফলে রাজ্য কেন্দ্র বেতনের হেরফের হয়ে দাঁড়াবে আকাশ ছোঁয়া।
610
তাই এবার সপ্তম বেতন কমিশন গঠনের দাবিও করছে রাজ্য সরকারি কর্মীরা। কিন্তু কবে বেতন কমিশন গঠন হবে তা নিয়ে এখনও কোনও সঠিক সিদ্ধান্ত জানায়নি নবান্ন।
710
তবে সুপ্রিমকোর্ট প্রথমে কর্মীদের ৫০ শতাংশ বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার কথা বললে রাজ্য সরকারের কোষাগারে এত টাকা নেই বলে জানায়নি রাজ্যের তরফের আইনজীবী।
810
তাই এই মুহূর্তে আবার বেতন কমিশন গঠন করা হবে কি না তা নিয়ে ধোঁয়াশায় রয়েছে সরকারি কর্মীরা।
910
তবে সামনের বিধানসভা ভোটের আগে বাংলার রাজ্য সরকারি কর্মীদের মন জয় করতে এমন সিদ্ধান্ত নিতে পারে রাজ্য সরকার।
1010
সব মিলিয়ে ভোটের আগে আরও বেশ কিছুটা বেতন বেড়ে যেতে পারে রাজ্য সরকারি কর্মীদের। এমনই কানাঘুঁষো শোনা যাচ্ছে চারিদিকে।
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.