Weather Update: সপ্তমী থেকেই কমবে বৃষ্টির দাপট! তবে উত্তরবঙ্গে মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা

Published : Sep 29, 2025, 07:37 AM IST

আলিপুর আবহাওয়া দফতর বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে রাজ্যে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। ২৮-৩০ সেপ্টেম্বর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এবং অক্টোবর মাসে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি ও বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। 

PREV
15
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ২৮-৩০ সেপ্টেম্বর কলকাতা, হাওড়া, হুগলী, নদীয়া, মুর্শিদাবাদ সহ বিভিন্ন জেলায় বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। ২ অক্টোবর জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সমুদ্র সংলগ্ন অঞ্চলে ২৬-২৮ সেপ্টেম্বর পর্যন্ত বঙ্গোপসাগরের উত্তর ও মধ্য অংশে ৪০-৬০ কিমি/ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইবে এবং সমুদ্র থাকবে উত্তাল।

25
আজকের সর্বোচ্চ তাপমাত্রা

হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩১°C এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৬°C থাকার সম্ভাবনা। ১-২ অক্টোবর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া, হাওড়া, হুগলি জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

35
জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গে ২৮ সেপ্টেম্বর অর্থাৎ রবিবার থেকে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা, দিনাজপুর, দার্জিলিং জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রঝড় হতে পারে। বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিম ও সংলগ্ন পশ্চিম-মধ্য অঞ্চলে একটি সুস্পষ্ট নিম্নচাপ সৃষ্টি হয়েছে, যা দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে অগ্রসর হচ্ছে।

45
বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে

এটি গোপালপুরের কাছে স্থলভাগে আছড়ে পড়তে পারে। এর ফলে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে আগামী কয়েকদিন ধরে বৃষ্টিপাত ও বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। এই সময়ে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। উপকূলবর্তী এলাকায় পুজোর প্যান্ডেল স্থাপন ও অন্যান্য কার্যক্রমে সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।

55
ঝোড়ো হাওয়া বইবে

সমুদ্র সংলগ্ন অঞ্চলে ২৬-২৮ সেপ্টেম্বর পর্যন্ত বঙ্গোপসাগরের উত্তর ও মধ্য অংশে ৪০-৬০ কিমি/ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইবে এবং সমুদ্র থাকবে উত্তাল।বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিম ও সংলগ্ন পশ্চিম-মধ্য অঞ্চলে একটি সুস্পষ্ট নিম্নচাপ সৃষ্টি হয়েছে, যা দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। এই সময়ে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
Read more Photos on
click me!

Recommended Stories