MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • রাজ্য স্বাস্থ্য দফতর ঘুরেও মেলেনি কিডনি প্রতিস্থাপনের অনুমতি, নজিরবিহীন নির্দেশ কলকাতা হাইকোর্টের

রাজ্য স্বাস্থ্য দফতর ঘুরেও মেলেনি কিডনি প্রতিস্থাপনের অনুমতি, নজিরবিহীন নির্দেশ কলকাতা হাইকোর্টের

Calcutta High Court On Kidney Transplant: কলকাতা হাইকোর্টের রায়ে নজিরবিহীন ঘটনা। পূর্ব বর্ধমানের এক বাসিন্দাকে দাতা মারফত কিডনি প্রতিস্থাপনের অনুমতি দিলেন  বিচারপতি অমৃতা সিনহা। বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…ক

2 Min read
Author : Moumita Poddar
Published : Sep 27 2025, 06:54 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
কলকাতা হাইকোর্টের নজিরবিহীন নির্দেশ
Image Credit : Asianet News

কলকাতা হাইকোর্টের নজিরবিহীন নির্দেশ

দীর্ঘদিন ধরে কিডনির অসুখে ভুগছিলেন পূর্ব বর্ধমানের বাসিন্দা শেখ হাবিবুর রহমান। ২০২৪ সালে কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হলে হাসপাতালে চিকিৎসকরা হাবিবুরকে কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দেন। তারপর নানা জলঘোলায় কিডনি প্রতিস্থাপনের বিষয়টি গড়ায় আদাতে। সেই মামলার শুনানিতে এবার কিডনি প্রতিস্থাপনে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। নজিরবিহীন নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার।

25
বিচারপতি অমৃতা সিনহার দৃষ্টি আকর্ষণ
Image Credit : Asianet News

বিচারপতি অমৃতা সিনহার দৃষ্টি আকর্ষণ

সূত্রের খবর, কিডনি পাওয়ার জন্য সরকারি জায়গায় আবেদনও করেন হাবিবুর ও ওই বেসরকারি হাসপাতাল। রাজ্যের তালিকায় ২৬ নম্বরের নাম ছিল তাঁর। কিন্তু হাবিবুরের স্বাস্থ্যের অবনতি হওয়ায় অবশেষে ব্যবসায়িক বন্ধু তথা উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের বাসিন্দা লালটু রায়চৌধুরী হাবিবুরকে স্বেচ্ছায় কিডনি দিতে রাজি হন। কিন্তু কিডনি দাতা এবং গ্রহীতার মধ্যে আর্থিক লেনদেন নিয়ে সন্দিহান থাকায়, হাবিবুরের কিডনি প্রতিস্থাপনের আবেদন খারিজ করে দেয় রাজ্য স্বাস্থ্য দফতরের সংশ্লিষ্ট ফোরাম। রাজ্যেের উপরে কোনও আপিলেট ফোরাম না থাকায় এরপরই স্বামীর কিডনি প্রতিস্থাপনের অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন হাবিবুর স্ত্রী সেহনাজ বেগম। বিচারপতি অমৃতা সিনহার দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়ের হয় আদালতে।

Related Articles

Related image1
বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ! পঞ্চমী থেকেই হাওয়া বদল জেলায়-জেলায়, রইল আবহাওয়ার বিরাট আপডেট
Related image2
MiG 21 “জাতীয় গর্ব”, রাজনাথ মিগ বিমানের ৬৩ বছরের সাফল্যের কথা তুলে ধরলেন অবসরকালে
35
 স্বাস্থ্য দফতরে আবেদন বাতিল
Image Credit : Social Media

স্বাস্থ্য দফতরে আবেদন বাতিল

এরপর আদালতে হাবিবুরের স্ত্রী জানান যে, সরকারি ভাবে কিডনি পাওয়ার আবেদন তিনি করেছিলেন। কিন্তু সরকারি তালিকায় তার স্বামীর নাম ২৬ নম্বরে রয়েছে। এই পরিস্থিতিতে হাবিবুরের স্ত্রী আদালতকে জানান, ব্যবসায়ীক বন্ধু পেশায় ব্যাগ ব্যবসায়ী লাল্টু রায় চৌধুরী তাঁর স্বামীকে কিডনি দান করতে প্রস্তুত। তাই সেই কিডনি প্রতিস্থাপনের অনুমতি দিক আদালত। মামলাকারীর আইনজীবী ফিরদৌস শামিম এবং গোপা বিশ্বাস আদালতে দাবি করেন, অঙ্গ প্রতিস্থাপন আইন অনুযায়ী কিডনি দাতা এবং গ্রহীতার সমস্ত মেডিক্যাল তথ্য ও অন্যান্য সমস্ত প্রয়োজনীয় নথি রাজ্য স্বাস্থ্য দফতরে জমা দেওয়া হয়েছিল। কিন্তু কোনও কারণ ছাড়াই সেই আবেদন বাতিল করে দেয় স্বাস্থ্য দফতর।

45
কেন কিডনি প্রতিস্থাপনের আবেদন বাতিল?
Image Credit : Social Media

কেন কিডনি প্রতিস্থাপনের আবেদন বাতিল?

 এদিকে কিডনি প্রতিস্থাপনের আবেদন বাতিল করার কারণ হিসেবে রাজ্য জানায়, কিডনি গ্রহীতা এবং দাতার মধ্যে সম্পর্কের সন্তোষজনক ব্যাখ্যা  পায়নি কমিটি। অঙ্গদানের ক্ষেত্রে দালাল মারফত কোনও আর্থিক লেনদেন হয়েছে কিনা , তা নিয়েও সন্দেহ রয়েছে। কিন্তু মামলাকারীর আইনজীবী ফিরদৌস শামিম দাবি করেন, আইন অনুযায়ী দাতা এবং গ্রহীতার মধ্যে সম্পর্ক থাকতেই হবে, এমন বিধি নেই। আর্থিক লেনদেন ছাড়া স্বেচ্ছায় কিডনিদাতা কিডনি দিতে প্রস্তুত হয়েছেন বলে হলফনামা দিয়ে আদালতে জানান ফিরদৌস শামিম।

55
কিডনি প্রতিস্থাপনের অনুমতি
Image Credit : Social Media

কিডনি প্রতিস্থাপনের অনুমতি

জানা গিয়েছে, উভয় পক্ষের বক্তব্য শুনে বিচারপতি অমৃতা সিনহা জানান, কিডনি দাতা এবং গ্রহীতার মধ্যে কোনও আর্থিক লেনদেন হয়েছে বলে আদালত সেই রকম কোনও তথ্য খুঁজে পায়নি। এছাড়াও পারিবারিক বা রক্তের সম্পর্ক না থাকলেও কেউ যদি স্বেচ্ছায় কিডনি দান করতে চান তাহলে তা করাই যায়। এরপরই মামলাকারীর আবেদন মেনে নিয়ে লাল্টু রায়চৌধুরীকে কিডনি দানের অনুমতি দেওয়ার পাশাপাশি হাবিবুর রহমানের কিডনি প্রতিস্থাপনের অনুমতি দেন বিচারপতি অমৃতা সিনহা। এবং তা দ্রুত কার্যকর করার নির্দেশও দিয়েছেন তিনি।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
কলকাতার খবর
বাংলা খবর
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
যুবসাথীর টাকা তুলতে পাড়ায় ঢুকে কেস দিচ্ছে কলকাতা পুলিশ, অভিযোগ তুলে সরব বিজেপি কর্মী
Recommended image2
Anant Maharaj: 'বঙ্গবিভূষণ' পেলেন BJP-র অনন্ত মহারাজ, শুনে রাজ্য সভাপতি শমীক কী বললেন?
Recommended image3
SIR West Bengal: রাজ্যে এসআইআর-জট কাটানোর উদ্যোগ, বৈঠকে হাইকোর্টের প্রধান বিচারপতি
Recommended image4
বিধানসভা ভোটে তৃণমূলের প্রার্থী প্রতীক-উর? যুবনেতার দলবদলে 'সন্তান হারানোর' ব্যথা বোঝালেন সেলিম
Recommended image5
Ajker Bangla News Live: Iran US Tension - সমুদ্রেই ধ্বংস হবে মার্কিন রণতরী! এই খতরনাক অস্ত্রের গরমেই ট্রাম্পকে হুমকি দিচ্ছেন খামেইনি
Related Stories
Recommended image1
বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ! পঞ্চমী থেকেই হাওয়া বদল জেলায়-জেলায়, রইল আবহাওয়ার বিরাট আপডেট
Recommended image2
MiG 21 “জাতীয় গর্ব”, রাজনাথ মিগ বিমানের ৬৩ বছরের সাফল্যের কথা তুলে ধরলেন অবসরকালে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved