সন্দেশখালিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের আগেই বড় ঘটনা তৃণমূল কংগ্রেসে। এবার সব সন্দেশখালিতে বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন স্থানীয় নেতা সুজয় মণ্ডল।
210
রেখা পাত্রের গুরু
সুজয় মণ্ডলের বড় পরিচয় হল তিনি সন্দেশখালির বিজেপির প্রার্থী রেখা পাত্রের রাজনৈতিক গুরু। শাহজাহান শেখ, উত্তম সর্দার, শিবু হাজরার মতো নেতাদের বিরুদ্ধে স্থানীয় মহিলাদের একজোট করেছিলেন। সন্দেশখালি পর্বে তিনি জেলও খেটেছেন।
310
সুজয় মাস্টার
সুজয়ের আরও একটি পরিচয় হল তিনি শিক্ষক। প্যারাটিচার। এলাকায় সুজয় মাস্টার হিসেবেই তাঁর পরিচয়।
410
দলবদল
একটা সময় সুজয় সিপিএম-এর সঙ্গে যুক্ত ছিলেন। তারপর তৃণমূল কংগ্রসের খাতায় নাম লেখান। শাহজাহান আমলে দলের সঙ্গে দূরত্ব বাড়ে। সেই সময়ই বিজেপিতে যোগ দেন। এবার তিনি এলেন তৃণমূল কংগ্রেসে।
510
সুজয়ের হাত ধরেখেই রেখার রাজনীতি
সন্দেশখালি আন্দোলনের অন্যতম মুখ রেখা পাত্র ২০২৪ সালে বিজেপির প্রার্থী হন। সন্দেশখালি আন্দোলনের অন্যতম মুখও তিনি। সেই রেখাই সুজয়ের হাত ধরেই রাজনীতিতে নাম লিখিয়েছিলেন।
610
তৃণমূলের পাতাকা গ্রহণ
সোমবার মমতার সন্দেশখালি সফরের আগেই সন্দেশখালির দলীয় কার্যায়লে গিয়েছিলেন সুজয়। সেখানেই তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন।
710
শুভেন্দুর প্রতিক্রিয়া
সুজয়ের তৃণমূলে যোগ দেওয়া প্রসঙ্গে শুভেন্দু বলেন, উনি তো তৃণমূলেরই লোক। লোকসভা নির্বাচনের সময়েও উনি তৃণমূল করেছেন। প্যারাটিচার সংগঠনের তৃণমূলের নেতা উনি। পাঁচ দিন আগে উনি আমাকে একটি মেসেজ করেছিলেন। বলেছিলেন, আমি চাপে পড়েছি। আমি বলেছি নিজের মতো সিদ্ধান্ত নিতে।
810
ঘরের ছেলের ঘরে ফেরা
স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মীদের কথায় সুজয় মণ্ডলের এই তৃণমূলে ফেরাকে ঘরের ছেলের ঘরে ফেরা। তাঁদের কথায় , শাহজাহানদের কারণেই দলের থেকে দূরে সরে গিয়েছিলেন সুজয়।
910
সন্দেশখালিতে মমতা
শাহজাহান-কাণ্ডের পরে এই প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালিতে যান। সেখানে যোগ দিয়েছিলেন সরকারি অনুষ্ঠানে।
1010
মমতার ঘোষণা
সন্দেশখালি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা। বদলে যাচ্ছে স্টার থিয়েটারের নাম। সন্দেশখালি থেকে মমতা জানান স্টার থিয়েটারের নাম হবে বিনোদিনী মঞ্চ।
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.