সোমবার সুপ্রিম কোর্টে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে খুন ও ধর্ষণ মামলার শুনানি রয়েছে। কিন্তু ওই দিন থেকেই আবারও নতুন করে কর্মবিরতির হুঁশিয়ারি দিয়ে রাখল জুনিয়র ডাক্তাররা।
শুক্রবার রাত থেকে উত্তপ্ত সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতাল। রোগী মৃত্যেকে কেন্দ্র করে জুনিয়র ডাক্তারদের মারধর করা হয় বলে অভিযোগ। শনিবার রাতেই জুনিয়র ডক্টর্স ফ্রন্টের প্রতিনিধিরা সেখানে যান।
611
কথা সাগর দত্তর আন্দোলনকারীদের সঙ্গে
সেই দলে ছিলেন কিঞ্জল নন্দ, দেবাশিস হালদার-সহ একাধিক আন্দোলনকারী। সাগর দত্ত মেডিক্যালের জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলেন তাঁরা। গোটা পরিস্থিতি খতিয়ে দেখেন।
711
শনিবার জুনিয়র ডাক্তারদের বৈঠক
শনিবার জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা বৈঠক করেন। সেখানেই নতুন করে কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। হাসপাতালের নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন তুলেছেন তাঁরা।
811
নিরাপত্তার দাবি
সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসাতালের পরিস্থিতিকে সামনে রেখেনই নতুন করে আন্দোলনের সুর চড়াতে চাইছেন জুনিয়র ডাক্তাররা।
911
রবিবার মোমবাতি মিছিল
একই সঙ্গে আন্দোলনের অঙ্গ হিসেবে রবিবার, আজ সন্ধ্যায় সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ডানলপ মোড় পর্যন্ত কর্মবিরতির ডাকও দিয়েছে জুনিয়র ডাক্তাররা।
1011
সাধারণ মানুষকে আহ্বান
এই মিছিলে জুনিয়র ডাক্তাররা সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছেন যোগ দেওয়ার জন্য
1111
পুজোর মুখে কর্মসূচি
পুজোতেও জুনিয়র ডাক্তাররা একগুচ্ছ কর্মসূচি নিয়েছেন। মহালায়ার ভোর দখলের পাশপাশি অষ্টমীর রাত দখলের কথা জানিয়েছেন। অন্যদিকে ১ অক্টোবর ডাক্তারদের সংগঠন ও ৫৫টি সামাজিক সংগঠন কলকাতায় ১ লক্ষ্য মানুষের মিছিল করার আহ্বান জানিয়েছেন।
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.