Weather Updates: তিন জেলায় হবে ভারী বৃষ্টি, দেখে নিন আজকের আবহাওয়ার খবর

Published : Sep 30, 2023, 07:32 AM ISTUpdated : Sep 30, 2023, 08:21 AM IST
rain weather kolkata

সংক্ষিপ্ত

উত্তর পূর্ব ও সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরের ওপর নিম্নচাপ ক্রমশ অগ্রসর হচ্ছে পশ্চিমবঙ্গের দিকে।

সকাল থেকে আকাশের মুখ ভার। আজ সকাল থেকে দফায় দফায় চলছে বৃষ্টি। আগেই আলিপুর আবহাওযা দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। সেই মতো, সকাল থেকে বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে। সকাল থেকে কলকাতার বিভিন্ন স্থানে হালকা ও মাঝারি বৃষ্টি হচ্ছে।

জানা গিয়েছে, জোর বাড়ছে নিম্নচাপের। যে কারণে আগামী দুদিন বাড়বে নিম্নচাপের শক্তি। ফলে বাড়বে বৃষ্টি। সূত্রের খবর, উত্তর পূর্ব ও সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরের ওপর নিম্নচাপ ক্রমশ অগ্রসর হচ্ছে পশ্চিমবঙ্গের দিকে। সে কারণে ক্রমে বদল হচ্ছে আবহাওয়া।

আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই তিন জেলায় হবে ভারী বৃষ্টি। অন্যদিকে উত্তরবঙ্গে ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। ২ সেপ্টেম্বর পর্যন্ত হবে বৃষ্টি। ফলে সতর্কতা জারি করা হয়েছে।

এদিকে আবহাওয়া দফতরের খবর অনুসারে, শনিবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে বিভিন্ন স্থানে। এর কারণ নিম্নচাপ। আজ শনিবার কয়েক ঘন্টায় সুস্পষ্ট নিম্নচাপের অভিমুখ থাকবে উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলের দিকে। সে কারণে পরিবর্তন হতে পারে আবহাওয়া। দক্ষিণবঙ্গের ওপর দুদিন অবস্থান করতে পারে এই নিম্নচাপ। গতকাল অর্থাৎ শুক্রবার থেকে শুরু হয়েছে বৃষ্টি। যা চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। ফলে টানা কদিন ধরে বৃষ্টিতে ভিজবে শহর।

এদিকে, দক্ষিণবঙ্গে আগামী ৪-৫ দিন বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। মৎসজীবীদের আজকের মধ্যে উপকূলে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে। শনি ও রবিবার মৎসজীবীদের মধ্যে উপকূলে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে। শনি ও রবিবার মৎসজীবীদের বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে।

কলকাতার আবহাওয়াও একই রকম। সূত্রের খবর, আগামী ২৪ ঘন্টা হালকা ও মাঝারি বৃষ্টি হবে কলকাতার বিভিন্ন অঞ্চলে। আবার রবিবার ভারী বৃষ্টি হতে পারে।

উত্তরবঙ্গের রবিবার থেকে বৃষ্টি খানিকটা বাড়বে। মঙ্গলবার থেকে ভারী ও অতি ভারী বৃষ্টি হবে। ভারী ও অতি ভারী বৃষ্টির কারণে উত্তরবঙ্গে ধস নামতে পারে। তেমনই বৃহস্পতিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। সব মিলিয়ে সর্বত্র হবে বৃষ্টি। তাই আগামী মঙ্গলবার পর্যন্ত সকলের সতর্ক থাকার পালা। এই বৃষ্টি চলবে মঙ্গলবার পর্যন্ত।

 

আরও পড়ুন

TMC Special Train: একদিন আগেই তৃণমূলের দিল্লি যাত্রার বিশেষ ট্রেন বাতিল, জেনেনিন তার কারণ

Rain Forecast: ভ্যাপসা গরম থেকে মুক্তি দিয়ে স্বস্তির নিম্নচাপ, শনি ও রবিবার ভাসতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ

Howrah Bridge Closed: বন্ধ হাওড়া সেতু, সপ্তাহান্তে আদিবাসী সংগঠনের মিছিলে যানজট শহরে

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Ajker Bangla News Live: ফেব্রুয়ারিতে আবারও পড়তে পারে তাপমাত্রার পারদ
১০ বছর ধরে চলা DA মামলায় কী ভাবে জয় পেল সরকারি কর্মীরা? ছবিতে দেখুন মামলার টাইমলাইন