অবিরাম চলছে বৃষ্টি। মধ্যপ্রদেশের ওপর একটি সুস্পষ্ট নিম্নচার অঞ্চল আছে। সেই সঙ্গে গাঙ্গেয় বঙ্গের ওপর দিয়ে গিয়েছে অক্ষরেখা। গত কয়েক দিনের টানা বর্ষণের পর কলকাতায় আকাশ আজও মেঘলা। রবিবার রাত থেকে বেশ কয় এলাকায় হয়েছে ঝড় বৃষ্টি। আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আরও কিছুদিন চলবে বৃষ্টি।
26
সূত্রের খবর, সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল এবং ঘূর্ণাবর্তের মধ্যে দিয়ে অক্ষরেখা উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ থেকে উত্তর-পূর্ব বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত। তা বর্তমানে এগিয়ে গিয়েছে, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে। এছাড়া মৌসুমি অক্ষরেখা বিকানির, কোটা হয়ে মধ্যপ্রদেশের নিম্নচাপ অঞ্চল ছুঁয়ে দিঘা পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাস্প স্থলভাগে ঢুকছে। যে কারণে হচ্ছে বৃষ্টি।
36
সূত্রের খবর, আরও কয়েক দিন বৃষ্টির অনুকূল পরিস্থিতি থাকবে। জানা যাচ্ছে, বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের আটটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। বাকি জেলায় চলবে বিক্ষিপ্ত বৃষ্টি। অর্থাৎ এখনই রেহাই মিলছে না বৃষ্টি থেকে।
হাওয়া অফিস সূত্রের খবর, ভারী বৃষ্টির সতর্কতা আছে হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। কলকাতায় সোমবার থেকে বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের কারণে সমুদ্র গত ২ দিন ধরে উত্তাল। আরও অন্তত ১২ ঘন্টা মৎসজীবীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস।
56
উত্তর বঙ্গোপসাগর এব সংলগ্ন উপকূলে ঘন্টায় ৩৫ থেকে ৪৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইছে। দমকা হাওয়ার বেগ কখনও কখনও ৫৫ কিলোমিটারেও পৌঁছে যাচ্ছে। ফলে আজ সোমবার রাত পর্যন্ত সতর্ক করা আছে মৎসজীবীদের।
66
উত্তরবঙ্গেও একই দুর্যোগ পরিস্থিতি আছে। সোমবার কালিম্পং, দক্ষিণ দিনাজপুর, মালদহ এবং মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হবে। বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। রবিবার পর্যন্ত একাধিক জেলায় চলবে বৃষ্টি।
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.