আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, নিম্নচাপ সরে উত্তর ছত্তিশগড়ে অবস্থান করছে। রবিবার তা আরও সরে পূর্ব মধ্য প্রদেশে চলে যাবে। শক্তি ক্ষয় করে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। শনিবার থেকে সোমবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কিছুটা কমবে। শনিবার পুরুলিয়া বাঁকুড়া দক্ষিণ ২৪ পরগনা। রবিবারে নদিয়া মুর্শিদাবাদ। সোমবার নদীয়া ও উত্তর ২৪ পরগনা জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস।
26
সক্রিয় মৌসুমী অক্ষরেখা
মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে বঙ্গে। মৌসুমী অক্ষরেখা ঝাড়খণ্ডের পর পুরুলিয়া, কাঁথি হয়ে দক্ষিণ-পূর্ব দিকে এগিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। নিম্নচাপ সরলেও মৎস্যজীবীদের রবিবারও সমুদ্রে যেতে নিষেধ করেছে আলিপুর আবহাওয়া দফতর। এর আগে মঙ্গলবার পর্যন্ত সতর্কবার্তা দিয়েছিল আবহাওয়া দফতর।
36
বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস
বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে। এর প্রভাবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে বাংলায়। দু এক পশলা ভারী বৃষ্টি কোন কোন জেলায় হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সোম ও মঙ্গলবার বৃষ্টি কিছুটা বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
উত্তরবঙ্গে রবিবার বৃষ্টির পরিমাণ অনেকটা বাড়বে। অতিভারি বৃষ্টির সতর্কতা। সোমবার পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি। মঙ্গল ও বুধবার বৃষ্টির পরিমাণ কমবে। বৃহস্পতিবার থেকে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। রবিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। সোমবার থেকে বুধবারের মধ্যে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস।
56
দূরে সরে নিম্নচাপ শক্তি হারাবে
দূরে সরে নিম্নচাপ শক্তি হারাবে। ক্রমশ প্রভাব কমবে বাংলায়। মৌসুমী অক্ষরেখার প্রভাবে বাংলায় বৃষ্টি থাকবে। আগামী সপ্তাহের শুরুতে ফের বৃষ্টি বাড়বে বাংলায়। মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বুধ ও বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। বুধবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়াতে ভারী বৃষ্টি। বৃহস্পতিবার ভারী বৃষ্টি পূর্বাভাস বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতে।
66
বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস
রবিবার ও সোমবার থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কিছুটা কমবে। পুরুলিয়া, বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। রবিবারে নদিয়া, মুর্শিদাবাদ। সোমবার নদীয়া ও উত্তর ২৪ পরগনা জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার বৃষ্টির পরিমাণ বাড়বে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনাতে অতিভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টি কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়।
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.