MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • দলের অন্দরেই দিলীপকে দুর্নামের চেষ্টা! ভাইরাল ভিডিয়ো কাণ্ডে ষড়যন্ত্রের অভিযোগ প্রাক্তন সাংসদের

দলের অন্দরেই দিলীপকে দুর্নামের চেষ্টা! ভাইরাল ভিডিয়ো কাণ্ডে ষড়যন্ত্রের অভিযোগ প্রাক্তন সাংসদের

Dilip Ghosh Viral Video: ভাইরাল ভিডিয়ো কাণ্ডে অবশেষে মুখ খুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। ভাইরাল ভিডিয়োটি কী সত্যিই তার? এই জল্পনার মাঝে কী বললেন তিনি ? বিশদে জানতে চোখ রাখুন ফটো গ্যালারিতে… 

1 Min read
Author : Moumita Poddar
Published : Jul 26 2025, 09:42 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ভাইরাল ভিডিয়ো কাণ্ডে অস্বস্তিতে দিলীপ ঘোষ অ
Image Credit : Asianet News

ভাইরাল ভিডিয়ো কাণ্ডে অস্বস্তিতে দিলীপ ঘোষ অ

অস্বস্তি আর বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষের। এবার একটি ভাইরাল ভিডিয়ো ইস্যুতে অস্বস্তিতে পড়েছেন বর্ষীয়াণ এই প্রাক্তন সভাপতি। (যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা)। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
ভিডিয়ো ইস্যুতে কী বললেন দিলীপ ঘোষ?
Image Credit : ANI

ভিডিয়ো ইস্যুতে কী বললেন দিলীপ ঘোষ?

শুক্রবারই ভাইরাল ভিডিয়ো ইস্যুতে মুখ খুলেছেন তিনি। বলেন, ‘’ভিডিয়োটি সম্পর্কে আমি শুনেছি। এটা আমার ভাবমূর্তি নষ্ট করার একমাত্র অপচেষ্টা ছাড়া আর কিছু নয়। এরা যে কত নীচে নাামতে পারে! এরা যোশীজিকেও অপদস্থ করতে ছাড়ছে না।''

Related Articles

Related image1
কল্যাণের মন্তব্যে তিতিবিরক্ত আদালত, কাঁকুড়গাছি হত্যাকাণ্ডের মামলা ছাড়লেন বিচারপতি
Related image2
বিজেপি শাসিত রাজ্যে নাবালিকাকে গণধর্ষন-পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ, গ্রেফতার ২
35
কাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের আঙুল দিলীপের?
Image Credit : Asianet News

কাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের আঙুল দিলীপের?

ভাইরাল ভিডিয়ো কাণ্ডে দলের একাংশের বিরুদ্ধেই তুললেন ষড়যন্ত্রের আঙুল দিলীপ ঘোষ। শুধু তাই নয়, ভিডিয়ো  ইস্যুতে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন বিজেপি নেতা। যদিও স্পষ্টভাবে কারও নাম ধরে কিছু বলেননি। তার অভিযোগের তির কার দিকে সেই জল্পনা অবশ্য জিইয়ে রেখেছেন বিজেপি নেতা। 

45
দিলীপের ঘনিষ্ঠ মহলের দাবি কী?
Image Credit : ANI

দিলীপের ঘনিষ্ঠ মহলের দাবি কী?

যদিও দিলীপ ঘোষের এই ভিডিয়ো প্রসঙ্গে তার ঘনিষ্ঠ মহলের দাবি এটি ফেক। উদ্দেশ্যপ্রণোদিত ভাবে দলের নেতাকে হেনস্থা করা ছাড়া আর কিছুই নয়। ভিডিয়োতে যাকে দেখা যাচ্ছে তিনি দিলীপ ঘোষ নয় বলেও জানিয়েছে তাঁর ঘনিষ্ঠ মহল। 

55
ষড়যন্ত্রকারী কারা?
Image Credit : stockPhoto

ষড়যন্ত্রকারী কারা?

দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়ার পর থেকেই দলের অন্দরে কিছুটা হলেও ব্রাত্য হয়ে পড়েছেন দিলীপ ঘোষ। আর এবার তার ঘনিষ্ঠ মুহুর্তের ভিডিয়ো ফাঁস করে দিয়ে তাকে আরও বেকায়দায় ফেলার চেষ্টা করা হচ্ছে বলে  মনে করা হচ্ছে। তবে এখন দেখার, দিলীপের দুর্নাম করার পিছনে এই চক্রান্তে কাদের হাত রয়েছে। 

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
দিলীপ ঘোষ
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Kolkata Police: পুলিশের ভাবমূর্তি স্বচ্ছ রাখতে কড়া পদক্ষেপ লালবাজারের, বাধ্যতামূলক হচ্ছে ইউনিফর্ম
Recommended image2
সন্ধ্য়ে পর্যন্ত এল না নথি! ১০০০ টাকা বন্ডে জামিন অপসারিত BDO প্রশান্ত বর্মণ
Recommended image3
West Bengal Liquor Policy: রাজ্যে মদের দোকানের লাইসেন্সের নীতিতে বদল, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Recommended image4
Suvendu Adhikari: কবে থেকে সরকারি বাসে মহিলাদের টিকিট লাগবে না? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Recommended image5
'আমাদের খাবার, কাপড়, ওষুধ ওদের দেব কেন? জলদি ভাগো', অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি শুভেন্দুর
Related Stories
Recommended image1
কল্যাণের মন্তব্যে তিতিবিরক্ত আদালত, কাঁকুড়গাছি হত্যাকাণ্ডের মামলা ছাড়লেন বিচারপতি
Recommended image2
বিজেপি শাসিত রাজ্যে নাবালিকাকে গণধর্ষন-পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ, গ্রেফতার ২
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved