Shahjahan Sheikh: 'গায়েব' হননি, নিজেই এসে কলকাতা হাইকোর্টে উপস্থিত হলেন তৃণমূল নেতা শাহজাহান শেখ

Published : Jan 16, 2024, 02:01 PM IST
Shahjahan Sheikh

সংক্ষিপ্ত

ইডি অভিযানে ধুন্ধুমার হওয়ার প্রায় ১০ দিন পর নিজেই প্রকাশ্যে এলেন এই বহুলচর্চিত তৃণমূল নেতা।

শাহজাহান শেখ, সন্দেশখালির এই তৃণমূল নেতার নাম ঘিরে জানুয়ারির শুরু থেকেই সরগরম হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি। যে নেতাকে সন্দেহ করে ইডির অভিযান, বিরোধী দলের হাজার দোষারোপ, শাসক দলের নীরবতা, সেই শাহজাহান শেখ আসলে গেলেন কোথায়? ক্রমাগত আলোচনায় তিনি ধীরে ধীরে হয়ে উঠছিলেন এক রহস্যময় ব্যক্তি। ইডি অভিযানে ধুন্ধুমার হওয়ার প্রায় ১০ দিন পর নিজেই প্রকাশ্যে এলেন এই বহুলচর্চিত তৃণমূল নেতা। ১৫ জানুয়ারি, সোমবার আদালতের দ্বারস্থ হলেন শাহজাহান শেখ। তাঁকে সন্দেশখালি মামলায় যুক্ত করার জন্য আদালতে আর্জি জানালেন তাঁর আইনজীবী ।

-

ঘটনা শুরু হয়েছিল ৫ জানুয়ারি তারিখে। রেশন দুর্নীতি মামলায় সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানের(Shahjahan Sheikh) বাড়িতে তল্লাশি চালাতে যায় ইডি। সেখানেই স্থানীয় বাসিন্দা ও তৃণমূল নেতা-কর্মীদের ক্ষোভের মুখে পড়েন আধিকারিকরা। জখম হন। প্রাণ হাতে নিয়ে পালিয়ে বাঁচেন জওয়ানরা। ঘটনাকে কেন্দ্র করে তুঙ্গে রাজনৈতিক তরজা। ইডি আধিকারিকদের বিরুদ্ধে পুলিশে মামলা হয়েছে বলে খবর। এদিকে আদালতের দ্বারস্থ হয়েছে ইডি। সিবিআই তদন্ত দাবি করেন তাঁরা।

-

সোমবার সেই মামলার শুনানিতেই বিচারপতি জয় সেনগুপ্তের দৃষ্টি আকর্ষণ করলেন শাহজাহানের আইনজীবী। তিনি আবেদন করেন তাঁর মক্কেলকে এই মামলায় যুক্ত করার জন্য। এর পরই ভর্ৎসনার সুরে বিচারপতি প্রশ্ন করেন, তাঁর মক্কেল কেন এখনও আত্মসমপর্ণ করেননি। পালটা আইনজীবী দাবি করেন, শাহজাহানের অধিকার ক্ষুন্ন হয়েছে। অভিযান নিয়ম মাফিক হয়নি। এর পরই সিবিআইয়ের আইনজীবী ওকালতনামা জমা দেওয়ার কথা বলেন। মঙ্গলবার হবে এই মামলার পরবর্তী শুনানি।

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

West Bengal Election 2026: ভোট ঘোষণার রাতেই নজিরবিহীন সিদ্ধান্ত কমিশনের! রাজ্যের মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিব অপসারণ
TMC Candidate: কাল তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ, জল্পনায় কুণাল থেকে পরমব্রতর নাম