West Bengal Election 2026: রবিবার বিকেলে পশ্চিমবঙ্গ সহ আরও তিনটি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। আর তার কয়েক ঘণ্টার মধ্যেই রাজ্যের মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবকে বদল করার সিদ্ধান্ত নিল তারা।
West Bengal Election 2026: ভোট ঘোষণার পর, মাত্র কয়েক ঘণ্টা কেটেছে। তার মধ্যেই বড় সিদ্ধান্ত নিয়ে ফেলল নির্বাচন কমিশন (West Bengal Election 2026)। রাজ্যের মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবকে অপসারণ। কার্যত, এই দুটি পদে এবার নতুন দায়িত্বে আসছেন অন্যরা (west bengal election 2026 schedule)।
রাজ্যের মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিব বদল
প্রসঙ্গত, রবিবার বিকেলে পশ্চিমবঙ্গ সহ আরও তিনটি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। আর তার কয়েক ঘণ্টার মধ্যেই রাজ্যের মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবকে বদল করার সিদ্ধান্ত নিল তারা।
পশ্চিমবঙ্গের নয়া মুখ্যসচিব হিসেবে দায়িত্ব নিলেন দুষ্মন্ত নারিয়ালা। তিনি বিপর্যয় মোকাবিলা দফতরের সচিব ছিলেন। সেইসঙ্গে, তাঁর হাতে ছিল উত্তরবঙ্গ উন্নয়ন দফতর এবং কারা দফতরের অতিরিক্ত দায়িত্ব। অন্যদিকে, রাজ্যের নতুন স্বরাষ্ট্রসচিব হলেন সংঘমিত্রা ঘোষ।
দায়িত্বে এলেন নতুন দুজন, বিবৃতি কমিশনের
তিনি হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স দফতরের সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সোমবার দুপুর ৩টের মধ্যে তারা নিজেদের দায়িত্ব গ্রহণ করবেন বলে বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। এতদিন পর্যন্ত, বাংলার মুখ্যসচিব হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন নন্দিনী চক্রবর্তী এবং আর স্বরাষ্ট্রসচিব পদে ছিলেন জগদীপ প্রসাদ মিনা।
তবে রাজ্যে নির্বাচন ঘোষণার দিনই আরও একটি বড় সিদ্ধান্ত নিয়ে ফেলল কমিশন। তাদেরকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হল। তাদের বদলে দায়িত্বে নিয়ে আসা হল নতুন দুজনকে। সেইসঙ্গে, নির্বাচন কমিশন এও জানিয়ে দিয়েছে যে, নন্দিনী চক্রবর্তী এবং জগদীপ প্রসাদ মিনাকে নির্বাচনের কোনও কাজে ব্যবহার করা যাবে না।
প্রসঙ্গত, নির্বাচন ঘোষণা হতেই রাজ্যে আদর্শ নির্বাচন বিধি চালু হয়ে গেছে। আসন্ন বিধানসভা নির্বাচন রাজ্যে দুটি দফায় অনুষ্ঠিত হবে। প্রথম দফা হবে আগামী ২৩ এপ্রিল এবং দ্বিতীয় দফার ভোট হবে আগামী ২৯ এপ্রিল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

