কেন্দ্রীয় বাহিনী কোন পরিস্থিতিতে গুলি চালাতে পারে? এবার স্পষ্ট জানিয়ে দিল কমিশন

Published : Apr 16, 2024, 02:25 PM IST
Under what circumstances can central forces open fire This time the committee made it clear

সংক্ষিপ্ত

প্রথম দফার ভোটের আগেই কেন্দ্রীয় বাহিনী কী কী করতে পারবে, কী কী করতে পারবে না (Dos and donts for CAPF) তা মুখ্য নির্বাচন আধিকারিক তথা সিইও-র অফিস থেকে সব জেলা শাসক ও জেলা নির্বাচন অফিসারকে পরিষ্কার জানিয়ে দেওয়া হল ।

২০২১ সালের ভোটে শীতলখুচির একটি বুথে কেন্দ্রীয় বাহিনীর গুলি চালনার ঘটনা তীব্র বিতর্কের সৃষ্টি করেছিল। ওই ঘটনাকে কেন্দ্র করে যে রাজনৈতিক পরিবেশ তৈরি হয় তা পরবর্তী দফার নির্বাচন প্রক্রিয়াকেও প্রভাবিত করে বলে ধারনা অনেকের।

এবার গোড়া থেকেই এ ব্যাপারে সতর্কতা নিয়েছে নির্বাচন কমিশন। প্রথম দফার ভোটের আগেই কেন্দ্রীয় বাহিনী কী কী করতে পারবে, কী কী করতে পারবে না (Dos and donts for CAPF) তা মুখ্য নির্বাচন আধিকারিক তথা সিইও-র অফিস থেকে সব জেলা শাসক ও জেলা নির্বাচন অফিসারকে পরিষ্কার জানিয়ে দেওয়া হল ।

• কমিশন জানিয়ে দিয়েছে, ভোটার, পোলিং এজেন্ট, ভোট কর্মীরা যাতে নিয়ম মেনে চলেন সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। তবে তাঁদের সঙ্গে যেন নম্রভাবে কথা বলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সৌজন্যে যেন ঘাটতি না হয়।

• বুথে কোনও দুর্ঘটনা বা অনভিপ্রেত ঘটনা ঘটে গেলে দ্রুত ও নিরপেক্ষ পদক্ষেপ করতে হবে।

• ভোটাররা যাতে নির্ভয়ে ও অবাধে ভোট দিতে পারেন তা নিশ্চিত করতে হবে।

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

বিধানসভায় ফিরলেন পার্থ চট্টোপাধ্যায়, একগুচ্ছ কমিটির সদস্য করা হল TMC নেতাকে
সেই সবুজ ফাইলে কী ছিল, I-PAC মামলায় হলফনামা জমা দিয়ে EDর ভূমিকা নিয়ে তুললেন মমতা