Weather News: একাধিক জেলা ভিজতে পারে হালকা বৃষ্টিতে, জেনে নিন কলকাতায় কবে হতে পারে বৃষ্টি

Published : Feb 15, 2024, 06:51 AM IST
rain cloud weather north bengal kolkata

সংক্ষিপ্ত

হাওয়া অফিস সূত্রের খবর অনুযায়ী কলকাতায় এখনই বৃষ্টির কোনও খবর নেই। হালকা শীতের আমেজ অনুভব করবেন সকলে। একাধিক জেলায় হতে পারে বৃষ্টি।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে আগেই জানানো হয়েছে, উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের রাতের তাপমত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বেড়ে যেতে পারে। সরস্বতী পুজোর পরে বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা আছে গোটা একাধিক জেলায়। উত্তরবঙ্গ, দক্ষিণবঘ্গ মিলিয়ে একাধিক জেলায় হতে পারে বৃষ্টি। হাওয়া অফিস সূত্রের খবর অনুযায়ী কলকাতায় এখনই বৃষ্টির কোনও খবর নেই। হালকা শীতের আমেজ অনুভব করবেন সকলে। একাধিক জেলায় হতে পারে বৃষ্টি। তেমন সন্ধ্যার পর থেকে হালকা ঠান্ডা আমেজ অনুভব করবেন সকলে।

গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিস ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.১ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। তেমনই মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি। মঙ্গলবার শহরে বৃষ্টির সম্ভাবনা ছিল না। তবে, বুধবার অর্থাৎ সরস্বতী পুজোর দিন এবং তারপরের দিন বৃষ্টির সম্ভাবনা আছে।

শহরের বিভিন্ন অংশে আংশিক মেঘলা আকাশের সাক্ষ্মী ছিলেন সকলে। মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গের অনেক জেলায় বিচ্ছিন্ন ভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। আলিপুর আবহাওয়া দফতরের খবর অনুযায়ী বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিন্ম তাপমাত্রা থাকবে ১৮ ডিগ্রী সেলসিয়াস।

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

বাংলা জয়ের লক্ষ্য প্রার্থী বাছাইয়ে অভিনবত্ব BJP-তে, ছক ভেঙে নিচুতলার কর্মীদের গুরুত্ব
WB DA: আর ঠিক কত দিন পরে কর্মীরা হাতে পাবেন বকেয়া DA? শুরু হয়েছে চুলচেরা হিসেব