18
বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
Subscribe to get breaking news alertsSubscribe 28
বৃহস্পতি এবং শুক্রবার সামান্য বৃষ্টি এবং সর্বক্ষণ মেঘলা আকাশ দেখা গেলেও শুক্রবারের পর থেকে বৃষ্টির পরিমাণ আরও কমবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
38
প্রচুর জলীয় বাষ্প থাকায় দক্ষিণবঙ্গের আবহাওয়ায় সর্বক্ষণ বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি । ফলে, ভ্যাপসা গরমে নাজেহাল হবেন কলকাতাবাসী।
48
বৃহস্পতিবারও সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে প্রায় ৩৮ ডিগ্রির কাছাকাছি।
58
শুক্রবার তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । তারপর বৃষ্টি কমে গেলে তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে।
68
উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টি কিছুটা কমতে পারে আজ এবং আগামিকাল।
78
বৃহস্পতি এবং শুক্রবার উত্তরের জেলাগুলিতে মাঝারি বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার) হতে পারে।
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.