ঘূর্ণাবর্ত আর অক্ষরেখার কারণ প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। যার কারণে আজ, শনিবারও রাজ্যের কয়েকটি জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
510
দক্ষিণবঙ্গে বৃষ্টি
আলিপুর হাওয়া অফিসের তথ্য অনুযায়ী আজ নদিয়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, মুর্শিদাবাদ- এই ৬টি জেলায় প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
610
ঝড়ের গতিবেগ
সংশ্লিষ্ট জেলাগুলিতে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
710
উত্তরবঙ্গে বৃষ্টি
দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহারে ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
810
কালবৈশাখীর সম্ভাবনা
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী নদিয়া, দক্ষিণ ২৪ পরগনা আর হুগলিতে হতে পারে কালবৈশাখী। বাকি জেলাগুলিতে দমকা হাওয়ার পরিস্থিতিত তৈরি হতে পারে।
910
কলকাতায় বৃষ্টি
শুক্রবার একাধিক জেলায় বৃষ্টি হলেও কলকাতায় বৃষ্টি হয়নি। কিন্তু আজ কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
1010
তাপমাত্রা
যদি দুপুরের পর থেকে ঝড়বৃষ্টি হয় তাহলে তাপমাত্রা অনেকটাই কমবে। বৃহস্পতিবার ঝড়বৃষ্টির পর থেকেই অস্বস্তি কিছুটা কমেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.