কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ শুক্রবার থেকে বৃষ্টি শুরু হবে। ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টি হবে এবং তাপমাত্রা কমবে। নদীয়া, মুর্শিদাবাদে কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হতে পারে।
আজ বইতে পারে ঘন্টায় ৩০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমবে। এমনই জানাল হাওয়া অফিস।
510
দক্ষিণবঙ্গে সপ্তাহ জুড়ে আছে বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার পর্যন্ত যে গরম থাকবে তা আগেই জানিয়েছিল হাওয়া অফিস।
610
সে যাই হোক, এবার গরম থেকে মিলব। আজ কালবৈশাখীর মতো পরিস্থিত থাকবে নদীয়া, মুর্শিদাবাদে। ৬০ থেকে ৭০ কিমি প্রতি ঘন্টা বেগে বইবে ঝোড়ো হাওয়া।
710
আজ কালবৈশাখীর পরিবেশ তৈরি হতে পারে। তেমনই বজ্রপাত ও শিলাবৃষ্টির আশঙ্কা আছে। ঝড় ও বৃষ্টি হবে কলকাতা সহ সব জেলায়।
810
শনি ও রবিতেও হবে বৃষ্টি। বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া বইবে।
910
আজ শহরের তাপমাত্রা সর্বোচ্চ থাকবে ৩৬ ডিগ্রি আর সর্বনিম্ন থাকবে ২৯ ডিগ্রি।
1010
তেননই আজ উত্তবঙ্গেও হবে বৃষ্টি। দার্জিলিং থেকে মালদহ -সহ পাঁচ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে আজ। বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে হবে বৃষ্টি।
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.