110
শুক্রবার সকালে কলকাতার তাপমাত্রা রয়েছে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
Subscribe to get breaking news alertsSubscribe 210
আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, শুক্রবারও বিক্ষিপ্তভাবে মেঘলা হবে দক্ষিণবঙ্গের আকাশ।
310
কলকাতা এবং তার পার্শ্ববর্তী জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
410
বেশ কিছু জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার, অর্থাৎ, ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
510
দক্ষিণবঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়া জেলার কিছু কিছু অংশে ভারী বৃষ্টিপাত হতে পারে।
610
বৃষ্টি আপাতত আগামী ৪ দিন ধরে অব্যাহত থাকবে, বৃষ্টির সঙ্গে বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
710
গাঙ্গেয় বঙ্গে আসন্ন ৫দিনে তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস।
810
উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় বৃষ্টি কিছুটা কমলেও দার্জিলিং জেলায় শুক্রবার ভারী বর্ষণ হতে পারে।
910
উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতেও হালকা বৃষ্টির সাথে বজ্রপাত হতে পারে।
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.