Weather News: দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস, উত্তরে ফের জারি কমলা সতর্কতা

Published : Jul 07, 2023, 06:29 AM ISTUpdated : Jul 07, 2023, 06:47 AM IST

দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও কিছু কিছু জেলায় বজ্রবিদ্যুৎসহ ঝেঁপে বৃষ্টি হতে পারে শুক্রবার।

PREV
110

পঞ্চায়েত ভোটের আগে অনেকটাই কমে গেল দক্ষিণবঙ্গের তাপমাত্রা।

210

দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও কিছু কিছু জেলায় বজ্রবিদ্যুৎসহ ঝেঁপে বৃষ্টি হতে পারে শুক্রবার।

310

পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ,বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম জেলায় শুক্রবার বৃষ্টি হতে পারে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত। 

410

বৃষ্টির ফলে তাপমাত্রা আপাতত কমই থাকবে। তবে, বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকার দরুন ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। 

510

তবে, শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। 

610

উত্তরবঙ্গে শুক্রবার আবার প্রচণ্ড বৃষ্টিপাত হওয়ার জন্য কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। 

710

কালিম্পং এবং কোচবিহার জেলায় হালকা থেকে মাঝারি (৭ থেকে ১১ সেন্টিমিটার) বৃষ্টিপাত হলেও অন্যান্য জেলাগুলির জন্য জারি রয়েছে কমলা সতর্কতা। 

810

হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎসহ ব্যাপক বৃষ্টি (৭ থেকে ২০ সেন্টিমিটার) হতে পারে। 

910

উত্তরবঙ্গের বৃষ্টি রবিবার কিছুটা কমে এলেও সোমবার থেকে ফের বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। 

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories