ফের নিম্নচাপ, পঞ্চমী থেকে ভারী বৃষ্টি বঙ্গে, জেনে নিন পুজোর কোন দিন কেমন থাকবে আবহাওয়া

Published : Sep 25, 2025, 11:22 AM IST

পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে দুর্গাপুজোয় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তৃতীয়া থেকে দশমী পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

PREV
15

আজ বৃহস্পতিবার সকাল থেকেই ঝলমল করছে আকাশ। মঙ্গলবারের দুর্যোগের পর আজ পরিষ্কার আকাশ দেখে অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। কিন্তু, এই স্বস্তি কদিনের? এই প্রশ্ন সকলের মনে। এবার তারই উত্তর দিল হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও মায়ানমার উপকূলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তার জেরে পুজোয় হবে বৃষ্টি। দেখে নিন পুজোর কদিন কবে কেমন আবহাওয়া থাকবে।

25

বৃহস্পতিবার (তৃতীয়া)-র দিন আকাশে চড়া রোদ থাকবে। বেলা বাড়ার সঙ্গে মেঘলা হতে পারে। কলকাতা এবং দক্ষিণবঙ্গের বাকি সব জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সঙ্গে তৃতীয়ার দিন ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া বইবে।

শুক্রবার (চতুর্থী)-র কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলায় বজ্রবিদ্যুৎ-সব হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া বইবে। তেমনই দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টি হবে প্রবল।

35

শনিবার (পঞ্চমী)-র দিন ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। এই দিন হলুদ সতর্কতা জারি হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। এই দিন বজ্রবিদ্যুৎ-সব বৃষ্টির পূর্বাভাস আছে হাওড়া ও কলকাতায়। দক্ষিণবঙ্গের বাকি নটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

রবিবার (ষষ্ঠী)-র দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। এই দিন বৃষ্টির তীব্রতা বাড়বে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। বজ্রপাতের সতর্কবার্তা আছে। এদিন ঘন্টায় ৪০-৫০ কিমি গতিতে ঝোড়ো হাওয়া বইবে।

45

সোমবার (সপ্তমী)-র দিন বিক্ষিপ্ত বৃষ্টি হবে। এই দিন অল্প সময়ের জন্য বৃষ্টি হবে। তবে মাঝে মধ্যে রোদের দেখা মিলতে পারে।

মঙ্গলবার (অষ্টমী)- র দিনও তেমন স্বস্তি মিলবে না। এই দিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘাচ্ছন্ন হবে আকাশ। বিক্ষিপ্ত ভাবে অল্প সময়ের জন্য বৃষ্টিপাত হতে পারে।

55

বুধবার (নবমী)-র দিন দুপুরের পরে বৃষ্টি কিছুটা কমবে। এদিন রাত থেকে ফের বৃষ্টি বাড়বে। এই দিন নবমীতে নাইট আউট করতে গেলে সঙ্গে ছাতা ও রেনকোট রাখা প্রয়োজন। কারণ রাত থেকে বদল হবে আবহাওয়া।

বৃহস্পতিবার (দশমী)- এই দিন বঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
Read more Photos on
click me!

Recommended Stories