সোম ও মঙ্গলবার বেশ কয়েকদিন পরে রোদ মুখ দেখিয়েছে। তবে সে সুখ বেশিদিন কপালে নেই। আজ মঙ্গলবার থেকেই বদলে যাবে জেলার পর জেলার আবহাওয়া। আকাশ কালো করে নামবে বৃষ্টি। সঙ্গী হবে বজ্রবিদ্যুৎ এবং দমকা হাওয়া। বুধবার কী হবে?
হাওয়া অফিস বুলেটিনে জানিয়েছে, “২৪ জুলাই, ২০২৫ সালের দিকে উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।” তাহলে চলুন জেনে নেওয়া যাক আবহাওয়া কেমন থাকবে সে ব্যাপারে।
510
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আলিপুরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, এদিন দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
610
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়ার হাল হকিকত সম্পর্কে। উত্তরবঙ্গের জন্য, আইএমডি ২৭শে জুলাই পর্যন্ত বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, সঙ্গে বজ্রপাতের পূর্বাভাস দিয়েছে।
710
২৫শে জুলাই থেকে ২৭শে জুলাইয়ের মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের বিচ্ছিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
810
আগামীকালের আবহাওয়া
বুধবার থেকে দক্ষিবঙ্গের জেলাগুলিতে বাড়বে দুর্যোগ। এদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর জেলায়। সেইসঙ্গে ঘণ্টায় ৪০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া।
910
বৃহস্পতিবার আবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হুগলী এবং বাঁকুড়া জেলায়।
1010
বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার উত্তরবঙ্গে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। ২৫ জুলাই থেকে আবার বৃষ্টি বাড়বে।
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.