কলকাতার ৬ নম্বর মুরলীধর সেন লেনে প্রায় ভারতের স্বাধীনতার পরবর্তী সময় থেকে আরএসএস-এর হাত ধরে স্থান করে নিয়েছিল বিজেপি।
210
এরপর ২০২১ সালের ভোটের সময় বঙ্গ বিজেপির তরফে নতুন অফিস নেওয়া হয় হেস্টিংসে।
310
নির্বাচনী কার্যবিধি পরিচালনার পাশাপাশি বিভিন্ন বৈঠক, ভোটের রণকৌশল ঠিক হয়েছিল ওই অফিস থেকেই।
410
তবে পঞ্চায়েত ভোটের আগে সেই অফিস পুরোপুরি ছেড়ে সল্টলেকে স্বাস্থ্যভবনের পাশে নতুন অফিস নিল গেরুয়া শিবির।
510
১০ মার্চ, শুক্রবার এই অফিসের গৃহপ্রবেশ আয়োজিত হয়।
610
শুভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, রাহুল সিনহা-সহ অন্যান্য নেতারা।
710
চারতলা বাড়ির সম্পূর্ণটাই বিজেপির অফিস। এখান থেকে আইটি সেলের কাজও চলবে। পাশাপাশি সমস্ত দলীয় বৈঠক বা কর্মীসভা হবে এখানেই।
810
মিটিং রুম, বিভিন্ন মোর্চার ঘর, রাজ্যের দলীয় সভাপতি-সহ রাজ্য নেতাদের আলাদা আলাদা চেম্বার রয়েছে এই অফিসে।
910
২০২৩-এর পঞ্চায়েত ভোট এবং ২০২৪-এর লোকসভা নির্বাচনকে মাথায় রেখেই নতুন অফিস নিল বিজেপি।
1010
কড়া নিরাপত্তায় মোড়া থাকবে এই অফিস। সকলের জন্য এই অফিসের ভিতরে ঢোকার অনুমতি মিলবে না বলে জানা গেছে।
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.