এবার বন্দিমুক্তি নিয়েও রাজ্য-রাজ্যপাল বিরোধ, স্বাধীনতা দিবসের আগে বিব্রত কারা বিভাগ

Published : Aug 05, 2023, 06:16 PM IST
Governor cv ananda bose mamata banerjee

সংক্ষিপ্ত

অন্যান্য বছরের মতো এই বছরও রাজ্যের বিভিন্ন সংশোধনাগারের বন্দিদের মধ্যে থেকে কিছু বন্দিকে মুক্তি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের কারা দফতর। কিন্তু, রাজ্য সরকারের পাঠানো তালিকায় সই করেননি রাজ্যপাল সি ভি আনন্দ বোস।

স্বাধীনতা দিবসের দিন প্রত্যেক বছরই জেল থেকে কয়েকজন বন্দিকে মুক্তি দেওয়ার নিয়ম আছে। কোন কোন বন্দীদের মুক্তি দেওয়া হবে, তাদের নামের তালিকা রাজ্যপালের কাছে পাঠায় রাজ্য সরকার। কিন্তু, এবছর পঞ্চায়েত ভোটের সময় থেকে রাজ্য বনাম রাজ্যপালের যে দ্বন্দ্ব চরমে উঠেছে, তার রেশ গিয়ে পড়ল বন্দীমুক্তির ক্ষেত্রেও। নবান্ন সূত্রে জানা গেছে, রাজ্যের শাসকদলের পক্ষ থেকে রাজ্যপালের কাছে পাঠানো বন্দিদের তালিকা নিয়ে আপত্তি জানিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (CV Ananda Bose)। সূত্রের খবর, এখনও নাকি সেই নামের তালিকা দেওয়া ফাইলে সই করেননি তিনি।

২০২৩ সালে স্বাধীনতা দিবসের দিনে সংশ্লিষ্ট বন্দিদের মুক্তি সম্পর্কে সংশয় সৃষ্টি হয়েছে। যদিও এই বিষয়ে রাজ্য সরকার এখনও অবধি নির্দিষ্ট করে কোনও তথ্য জানায়নি। রাজ্য কারা দফতরের উচ্চপদস্থ এক আধিকারিক জানিয়েছেন যে, কারাদণ্ডের সময়সীমা, জেলের মধ্যে বন্দির আচার-ব্যবহার সহ বেশ কতগুলি বিষয় যাচাই করে প্রত্যেক বছরই স্বাধীনতা দিবসের দিন কয়েকজনকে মুক্তি দেওয়া হয়। অন্যান্য বছরের মতো এই বছরও রাজ্যের বিভিন্ন সংশোধনাগারের বন্দিদের মধ্যে থেকে কিছু বন্দিকে মুক্তি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের কারা দফতর। তবে এক্ষেত্রে রাজভবনের অনুমতি প্রয়োজন।

রাজ্যে মুক্ত সংশোধনাগার রয়েছে রায়গঞ্জ, লালগোলা, দুর্গাপুর ও মেদিনীপুরে। সেখানে সাজাপ্রাপ্ত আসামীর সংখ্যা কয়েক হাজার। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কিংবা নির্দিষ্ট সাজাপ্রাপ্ত বন্দিদের মধ্যে থেকেই কিছু বন্দিকে ফি-বারই শনাক্ত করেন কারা কর্তারা। আচার-আচরণের আমূল পরিবর্তনের পাশাপাশি বন্দিদের একাংশের বয়স, শারীরিক অসুস্থতার বিষয়টিও মানবিকতার সঙ্গে বিচার করা হয়। তার ভিত্তিতে কিছু বন্দির তালিকা তৈরি করে কারা দফতরের বন্দি মুক্তি কমিটি। যে-আদালত সংশ্লিষ্ট বন্দিকে সাজা দিয়েছে, সেখান থেকে অনুমতি পাওয়া গেলে তাদের নাম চূড়ান্ত তালিকায় রাখা হয়। এরপরই সেই তালিকা পাঠানো হয় রাজভবনে। তবে রাজ্যপাল ওই ফাইলে এখনও সই না করায় বিষয়টি ঘিরে দোনোমনায় রয়েছেন নবান্নের কর্তারা।

আরও পড়ুন-

Mehbooba Mufti News: ৩৭০ ধারা তুলে নেওয়ার ৪ বছর পূর্তি উপলক্ষ্যে গৃহবন্দী করা হল মেহবুবা মুফতি-সহ জম্মু কাশ্মীরের বহু নেতাকে
হাতছাড়া হতে পারে তথ্য জানার অধিকার, কেন্দ্রের ডেটা প্রোটেকশন বিলের তীব্র বিরোধিতা করছে ‘ব্যাঙ্ক বাঁচাও, দেশ বাঁচাও’ মঞ্চ

NASA Pictures: সৌরজগতের অত্যাশ্চর্য ছবি, নাসা-র ক্যামেরায় অসাধ্য সাধন

ইডি-র তলব সম্পর্কে আত্মবিশ্বাসী নুসরত, যশের পাশে দাঁড়িয়ে সাহসী বার্তা

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
আনন্দপুরের ঘটনায় শেষ সব আনন্দ! চোখের জলে স্বামীর বাড়ি ফেরার অপেক্ষায় ময়নার ২ পরিবার