একদিকে যখন সপ্তম বেতন পে কমিশনের আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৫৩ শতাংশ হারে ডিএ পাচ্ছেন তখন অন্যদিকে বাংলার সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন পে কমিশনের আওতায় মাত্র ১৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। এবার কি বেছে বেছে কর্মীদের ডিএ দেবে মমতার সরকার!
বাংলার সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন পে কমিশনের আওতায় মাত্র ১৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন।
212
ফলে স্বাভাবিকভাবেই সকলের ক্ষোভের মাত্রা দিন দিন বেড়েই চলেছে।
312
এদিকে সুপ্রিম কোর্টে বারবার মামলা উঠলেও শুনানি হচ্ছে না। যে কারণে মন ভাঙছে একের পর এক সাধারণ কর্মীর।
412
এবার কি বেছে বেছে কর্মীদের ডিএ দেবে মমতার সরকার!
512
ডিএ (Dearness Allowance) ইস্যুতে এবার কার্যত নিজেদের মধ্যেই দ্বন্দে জড়ালেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ।
612
কেন্দ্রীয় সরকারি কর্মচারী থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের সরকারি কর্মীদের লাফিয়ে লাফিয়ে যখন মহার্ঘ ভাতা বাড়ছে তখন অন্যদিকে বাংলার সরকারি কর্মীদের কপালে এই সুখ যেন লেখা নেই।
712
এখন নিশ্চয়ই ভাবছেন যে ফের কবে আন্দোলন শুরু হবে সরকারি কর্মীদের?
812
ঘোষণা করা হয়েছে, কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা, বকেয়া DA মিটিয়ে দেওয়ার মতো বিভিন্ন দাবিতে আগামী ২৭ জানুয়ারি রাস্তায় নামতে চলেছেন। সেদিন মহামিছিল এবং মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে।
912
সকলের একটাই বক্তব্য, যেখানে দেশের অধিকাংশ রাজ্যের সরকারি কর্মচারীদের সর্বভারতীয় মূল্যসূচক অনুযায়ী মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে, সেখানে পশ্চিমবঙ্গ সরকার সেই কাজটা করতে ব্যর্থ হচ্ছে।
1012
সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়কদের বক্তব্য, যতদিন না তাঁদের দাবিপূরণ করা হচ্ছে, কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে না, ততদিন আন্দোলন চলবে।
1112
রাজ্য সরকারি কর্মচারীদের একাংশকে আক্রমণ শানালেন মহার্ঘ ভাতা আন্দোলনের অন্যতম বড় মুখ নির্ঝর কুণ্ডু।
1212
কিছু কর্মীকে শীঘ্রই ‘DA’ দেওয়া হবে বলে কটাক্ষ করলেন নির্ঝর। তিনি রাজ্য সরকারি কর্মীদের একাংশকে এক কথায় চাঁচাছোলা ভাষায় আক্রমণ সানালেন। কিছু কর্মীকে শীঘ্রই ‘DA’ দেওয়া হবে বলে কটাক্ষ করলেন নির্ঝর।
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.