Mamamta Banerjee's Video: ধর্মতলার ধর্নামঞ্চ থেকে বিজেপিকে আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যা নিয়ে একাংশের দাবি মমতা উস্কানি দিচ্ছেন সম্প্রদায় ইস্যুতে। 

ধর্মতলায় ধর্না মঞ্চ থেকে রীতিমত হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। যদিও তিনি কোনও সম্প্রদায়ের নাম উল্লেখ করেননি। কিন্তু বিজেপির দাবি তিনি হিন্দুদেরই সতর্ক করে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য নিয়ে রীতিমত প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। যদিও মমতা বন্দ্যোপাধ্য়ায় শুধুমাত্র সম্প্রদায় বলেই তাঁর বক্তব্য রেখেছেন। তিনি হিন্দু বা মুললিম কোনও কিছুই উল্লেখ কেননি।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

কী বলেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়?

সোমবার ধর্মতলায় অবস্থিত ধর্নামঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন,'আমরা আছি বলে আপনারা সবাই ভালো আছে। যদি আমরা না থাকি, যদি তেমন দিন আসে তাহলে এক সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না,ঘিরে ফেললে এক সেকেন্ডে দেবে একদম ১২টা বাজিয়ে। যদি নিজেদের ১৩টা বাজাতে না চান তাহলে বিজেপির অপ্রচারে কেউ দিন ভুল বুঝবেন না।' তবে মমতা তাঁর মন্তব্যে কোনও সম্প্রদায়ের কথা উল্লেখ করেননি।

মমতার এই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, এবার মুসলিমরা আর মমতা বন্দ্যোপাধ্য়ায়ের পাশে নেই। তারা রয়েছে হুমায়ুন কবীরের পাশে। তিনি আরও বলেছেন, হিন্দুরাও এবার জোট বাঁধতে শুরু করেছে।

মমতার ভিডিও ভাইরালঃ

মমতা বন্দ্যোপাধ্য়ায়ের এই বিতর্কিত মন্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাণ্ডার। প্রদীপ ভাণ্ডারী নামে এক নেটিজেন মমতার এই মন্তব্যের ভিডিও শেয়ার করেছেন। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা। প্রদীপ ভাণ্ডারী ক্যাপশনে লিখেছেন, 'SHOCKING :

মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি হিন্দুদের প্রকাশ্যে সতর্ক করে দিলেন!

“আমরা আছি, তাই তোমরা সবাই নিরাপদ। আমরা যদি এখানে না থাকতাম, যখন একটি নির্দিষ্ট সম্প্রদায় একত্রিত হয়ে তোমাদের ঘিরে ফেলবে, তখন তারা এক সেকেন্ডের মধ্যেই তোমাদের শেষ করে ফেলত।”

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ধর্না নাটক মঞ্চে বলেছেন!

তিনি জানেন যে তাঁর তলার মাটি সরে গেছে।

তৃণমূল কংগ্রেস এখন "খোলাখুলি বাঙালি হিন্দু ঘৃণা"র আশ্রয় নিচ্ছে!'

দেখুন সেই ভিডিওঃ

Scroll to load tweet…

এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা।

যদিও এদিন মমতার ধর্নামঞ্চের সামনেই বিজেপি মোদীর প্রচার সভার লিফলেট বিলি করছে বলে অভিযোগ করেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। তিনি বলেন, 'আমি ধর্নামঞ্চের কাছে যারা আছে, সবাইকে অনুরোধ করছি, বিজেপি বাইরে ওর এজেন্সি দিয়ে, লিফলেট বিলি করার চেষ্টা করছে। তাঁদের হাতে নাতে ধরুন। ধরে পুলিশের হাতে হ্যান্ডওভার করুন। অন্য পলিটিক্যাল মিটিংয়ে তাঁদের ঢোকবার কোনও অধিকার নেই। এমনি ঢুকে মিটিং শুনতে পারে, কিন্তু বিজেপির লিফলেট বিলি করার কোনও অধিকার নেই। হাতেনাতে ধরুন, পুলিশকে হ্যান্ডওভার করুন। আর পার্টির থেকে আমি বলব FIR করতে, তাঁদের নামে। আগে ধরো। পালিয়ে যাবে।' তারপরেই মমতা বিজেপিকে চোর আর ভিতুর দল বলেও দাগিয়ে দেন।