Paddy Procurement: মান্ডিতে এবার আরও ধান বিক্রি করতে পারবেন চাষিরা, একজন কত বস্তা দিতে পারবেন?

Published : Nov 27, 2026, 06:44 PM IST

২০২৬-২৭ খরিফ মরশুমে আগে ২৪ লক্ষ ৬০ হাজার টন ধান কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। নতুন নির্দেশে তা বাড়িয়ে করা হয়েছে ৩৬ লক্ষ ৩৯ হাজার টন। এর ফলে রাজ্যের আরও বেশি সংখ্যক কৃষক সরকারি সহায়ক মূল্যে ধান বিক্রির সুযোগ পাবেন।

PREV
16

রাজ্যের কৃষকদের জন্য বড় ঘোষণা। সরকারি উদ্যোগে চাষিদের কাছ থেকে ধান কেনার লক্ষ্যমাত্রা এক ধাক্কায় প্রায় ১২ লক্ষ টন বাড়িয়ে দিল রাজ্য সরকার। ২০২৬-২৭ খরিফ মরশুমে আগে ২৪ লক্ষ ৬০ হাজার টন ধান কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। নতুন নির্দেশে তা বাড়িয়ে করা হয়েছে ৩৬ লক্ষ ৩৯ হাজার টন। এর ফলে রাজ্যের আরও বেশি সংখ্যক কৃষক সরকারি সহায়ক মূল্যে ধান বিক্রির সুযোগ পাবেন।

26

এবার সাধারণ ধানের জন্য কেন্দ্রীয় সরকার কুইন্টাল প্রতি ন্যূনতম সহায়ক মূল্য বা এমএসপি নির্ধারণ করেছে ২৪৪১ টাকা। এর উপর রাজ্য সরকার অতিরিক্ত ২০০ টাকা দেবে। অর্থাৎ রাজ্যের সরকারি উদ্যোগে সাধারণ ধান বিক্রি করলে চাষিরা কুইন্টাল প্রতি মোট ২৬৪১ টাকা পাবেন।

36

রাজ্যের রেশন ব্যবস্থায় চালের বরাদ্দ বাড়ানোর উদ্যোগের সঙ্গে ধান কেনার এই সিদ্ধান্তের যোগ রয়েছে। সেন্ট্রাল পুলের চাল মূলত প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় থাকা রাজ্যের প্রায় ৬ কোটি রেশন গ্রাহকের জন্য সরবরাহ করা হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অনুরোধে এই গ্রাহকদের জন্য চালের বরাদ্দ বাড়াতে কেন্দ্র সম্মতি দিয়েছে বলে জানানো হয়েছে।

46

ডিসেম্বর থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা। রেশনে চালের বরাদ্দ বাড়লে তার জন্য আরও বেশি চালের প্রয়োজন হবে। আর সেই চাল উৎপাদনের জন্য রাজ্যের কৃষকদের কাছ থেকে বেশি পরিমাণে ধান কেনার সুযোগ তৈরি হবে।

56

ধান কেনার লক্ষ্যমাত্রা বাড়ায় শুধু কৃষকরাই নন, উপকৃত হতে পারে রাজ্যের চালকলগুলিও। বেঙ্গল রাইস মিল ওনারস অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি আব্দুল মালেকের মতে, বেশি পরিমাণে ধান কেনা হলে কৃষকদের আয় বাড়বে। পাশাপাশি চালকলগুলিও বেশি পরিমাণে চাল উৎপাদনের সুযোগ পাবে। সামগ্রিকভাবে রাজ্যের অর্থনীতির পক্ষেও এই উদ্যোগ ইতিবাচক হতে পারে।

66

সরকারি উদ্যোগে কৃষকদের কাছ থেকে ধান কেনা শুরু হওয়ার কথা ডিসেম্বর মাসে। ইতিমধ্যেই সরকারি উদ্যোগে ধান বিক্রির জন্য প্রায় সওয়া ৫ লক্ষ কৃষক নিজেদের নাম নথিভুক্ত করেছেন। উল্লেখ্য, গত খরিফ মরশুমে রাজ্যে সরকারি উদ্যোগে কৃষকদের কাছ থেকে প্রায় ৪৬ লক্ষ টন ধান কেনা হয়েছিল। এবারও ধান কেনার লক্ষ্যমাত্রা বাড়ানোর ফলে রাজ্যের কৃষকদের জন্য নতুন করে আয়ের সুযোগ তৈরি হতে চলেছে। সব মিলিয়ে সরকারি উদ্যোগে ধান কেনার পরিমাণ বাড়ানো এবং কুইন্টাল প্রতি ২৬৪১ টাকা পাওয়ার সুযোগ—দুই সিদ্ধান্তেই লাভবান হওয়ার আশা করছেন রাজ্যের ধানচাষিরা।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories