ছাব্বিশের ভোটে জিতে বাংলায় বিজেপি ডবল ইঞ্জিন সরকার গঠন করেছে। এর ফলে রাজ্যে ছয়টি নতুন সরকারি প্রকল্প চালু হতে চলেছে, যার মধ্যে রয়েছে আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং মহিলাদের জন্য ৩ হাজার টাকার ভাতা। সুবিধা মিলবে কবে থেকে?
ছাব্বিশের ভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে ক্ষমতায় এল বিজেপি। বাংলায় এখন ডবল ইঞ্জিন সরকার। কেন্দ্র রাজ্য যৌথ প্রকল্পগুলোর সুবিধা এবার দ্বিগুণ হবে বলে আশা করছেন সকলে। এই বাংলায় চালু হতে চলেছে সাতটি সরকারি প্রকল্প।
27
জল জীবন মিশন
চালু হবে জল জীবন মিশন। ট্যাপ কলের মাধ্যমে প্রতি ঘরে ঘরে জল সংযোগ হবে। এতদিন প্রস্তাব জমা দেওয়া ও নথিপত্র তৈরিতে দেরি হওয়ার কারণে রাজ্য ২০১৯-২০ ও ২০২-২৪ সালের মাধ্যে কেন্দ্রের বরাদ্দ ২৪,৬৪৫ কোটি টাকার ৫৩ শতাংশ ব্যবহার করেছে। এবার এই কাজ সম্পন্ন হবে বলে আশা।
37
প্রধানমন্ত্রী আবাস যোজনা-
নির্দিষ্ট আয় করা পরিবারের মাথার ওপর ছাদ গডে দেবে কেন্দ্র। এই প্রধানমন্ত্রী আবাস যোজনা বাংলায় চালু থাকা বাংলার বাড়ি প্রকল্পের মতো। এবার বাংলায় এই কাজ শুরু হবে।
এবার বেকার যুবক-যুবতীদের স্বনির্ভর করতে মাসে ৩ হাজার করে দেবে সরকার। এতদিন মমতা সরকার ২১ থেকে ৪০ বছর বয়সীদের বেকার ভাতা দিত। মাসে দিত ১৫০০ করে। এবার ৩ হাজার করে দেবে বিজেপি।
57
মাতৃশক্তি
নির্দিষ্ট আয় যুক্ত পরিবারের মহিলাদের ৩ হাজার টাকা করে দেবে সরকার। এতদিন লক্ষ্মীর ভাণ্ডার ভাতা হিসেবে মিলত ১৫০০ টাকা। এবার মিলবে ৩ হাজার করে।
67
প্রধানমন্ত্রী শ্রী স্কুল
কন্যাশ্রী প্রকল্পের মতো বাংলায় চালু হতে চলেছে প্রধানমন্ত্রী শ্রী স্কুল। এতে একদিকে যেমন পড়াশোনা করতে খরচ হবে না তেমনই আবার মিলবে এককালীন টাকা।
77
আয়ুষ্মান ভারত
কেন্দ্রের স্বাস্থ্যবিমান আয়ুষ্মান ভারত। এই প্রকল্পের অধীনে দরিদ্রসীমার নীচে থাকা পরিবারগুলো প্রতি বছর ৫ লক্ষ টাকা সুরক্ষা পাবেন। সোমবার বঙ্গবিজয়ের পর দিল্লিতে ভাষণ দিতে গিয়ে আয়ুষ্মান ভারত প্রকল্পের কথা বলেন। প্রতি পরিবার আয়ুষ্মান ভারত কার্ডে ৫ লক্ষ টাকা পর্যন্ত ছাড় পাবেন।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.