MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Business News
  • SCSS 2026: ব্যাঙ্কের চেয়েও অনেক বেশি সুদ! সিনিয়র সিটিজেনদের জন্য তাক লাগানো সরকারি স্কিম

SCSS 2026: ব্যাঙ্কের চেয়েও অনেক বেশি সুদ! সিনিয়র সিটিজেনদের জন্য তাক লাগানো সরকারি স্কিম

SCSS 2026: ৬০ বছরের বেশি বয়সীদের জন্য কেন্দ্রীয় সরকার একটি দারুণ সুরক্ষিত বিনিয়োগ প্রকল্প অনেকদিন ধরেই চালিয়ে আসছে, যার নাম সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS)। এই স্কিমে যেমন রয়েছে মোটা অঙ্কের সুদ, তেমনই আছে ১০০%সুরক্ষার গ্যারান্টি।

2 Min read
Author : Subhankar Das
| Updated : Apr 03 2026, 02:42 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
অন্যতম জনপ্রিয় একটি প্রকল্প
Image Credit : Google

অন্যতম জনপ্রিয় একটি প্রকল্প

সঞ্চয় কিংবা সেভিংসের প্রসঙ্গ উঠলেই পোস্ট অফিসের স্কিমগুলি অনেকের প্রথম পছন্দের তালিকায় আছে। সেগুলির মধ্যে পোস্ট অফিস টাইম ডিপোজিট (TD) অন্যতম জনপ্রিয় একটি প্রকল্প। ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের (FD) তুলনায় এটি বেশি সুরক্ষিত এবং লাভজনক। যেহেতু কেন্দ্রীয় সরকার সরাসরি এই প্রকল্প চালায়, তাই আপনার টাকা এখানে ১০০% সুরক্ষিত থাকবে (senior citizen savings scheme interest rate)।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
একটি নির্দিষ্ট পরিমাণ আয়
Image Credit : Asianet News

একটি নির্দিষ্ট পরিমাণ আয়

কেন্দ্রীয় সরকার সিনিয়র সিটিজেনদের আর্থিক সুরক্ষার কথা মাথায় রেখে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমটি (SCSS) চালু করে। যারা অবসরের পর, একটি নির্দিষ্ট পরিমাণ আয় চাইছেন এবং বিনিয়োগে কোনও ঝুঁকি নিতে চান না, তাদের জন্য এই স্কিমটি যেন পুরো আশীর্বাদের মতো।

Related Articles

Related image1
Adani Group AI Data Centre: অত্যাধুনিক এআই ডেটা সেন্টার তৈরি করতে ১০০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ আদানি গ্রুপের
Related image2
Now Playing
নিম্নমুখী শেয়ার বাজারে SIP বন্ধ করবেন? কী বলছেন বিশেষজ্ঞরা? দেখুন বিনিয়োগে বসতে লক্ষ্মী-র নতুন পর্ব
36
সর্বোচ্চ ৩০ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ?
Image Credit : Asianet News

সর্বোচ্চ ৩০ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ?

১ এপ্রিল, ২০২৬-এর হিসেব অনুযায়ী, কেন্দ্রীয় সরকার এই স্কিমে ৮.২% সুদ দিচ্ছে, যা অন্যান্য অনেক সেভিংস স্কিম ও ব্যাঙ্ক এফডি-র চেয়ে অনেকটাই বেশি। সাধারণত, ৬০ বছর বা তার বেশি বয়সী যে কোনও ভারতীয় নাগরিক পোস্ট অফিস বা রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে এই অ্যাকাউন্ট খুলতে পারেন। 

46
স্কিমের মেয়াদ ৫ বছর
Image Credit : iSTOCK

স্কিমের মেয়াদ ৫ বছর

যারা VRS নিয়েছেন, তারা ৫৫-৬০ বছরের মধ্যে এবং অবসরপ্রাপ্ত প্রতিরক্ষা কর্মীরা ৫০ বছর বয়স থেকেও নির্দিষ্ট শর্তে এই স্কিমে যুক্ত হতে পারেন। ন্যূনতম ১,০০০ টাকা এবং সর্বোচ্চ ৩০ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায় এই স্কিমে। স্বামী এবং স্ত্রী, দুজনেই যোগ্য হলে আলাদাভাবে মোট ৬০ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন এই স্কিমে।

56
অর্থবর্ষে সুদের পরিমাণ ৫০,০০০ টাকার বেশি হয়ে যায়
Image Credit : Asianet News

অর্থবর্ষে সুদের পরিমাণ ৫০,০০০ টাকার বেশি হয়ে যায়

এই স্কিমের একটি বড় সুবিধা হল, প্রতি তিন মাস অন্তর (১ জানুয়ারি, ১ এপ্রিল, ১ জুলাই এবং ১ অক্টোবর) সুদের টাকা সরাসরি আপনার সেভিংস অ্যাকাউন্টে জমা হয়ে যায়। তার ফলে, অবসরপ্রাপ্তরা দৈনন্দিন খরচ চালানোর জন্য একটি নিয়মিত আয়ের সুরক্ষা পেয়ে যান প্রত্যেকে। আয়কর আইনের 80C ধারার অধীনে এই স্কিমে বিনিয়োগ করলে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত কর ছাড়ের সুবিধাও পাওয়া যায়। স্কিমের মেয়াদ ৫ বছর। 

66
আরও ৩ বছরের জন্য এই স্কিমটি বৃদ্ধি
Image Credit : social media

আরও ৩ বছরের জন্য এই স্কিমটি বৃদ্ধি

৫ বছরের মেয়াদ শেষ হওয়ার পর, বিনিয়োগকারী চাইলে আরও ৩ বছরের জন্য এই স্কিমটি বৃদ্ধি করতে পারেন। জরুরি প্রয়োজনে এক বছর পর, অ্যাকাউন্ট বন্ধ করার সুযোগ থাকলেও, সেক্ষেত্রে নির্দিষ্ট হারে জরিমানা দিতে হয়। যদি একটি অর্থবর্ষে সুদের পরিমাণ ৫০,০০০ টাকার বেশি হয়ে যায়, তাহলে TDS কাটা হয়। অন্যথায়, ফর্ম 15H জমা দিয়ে TDS এড়ানো যায়। শেয়ার বাজারের ঝুঁকি ছাড়া যারা আজীবন সম্মানজনক আয় চান, তাদের জন্য পোস্ট অফিসের এই SCSS স্কিমটি একটি দারুণ সুরক্ষা কবচ হতে পারে।

Disclaimer: এশিয়ানেট নিউজ বাংলা কখনও কোথাও বিনিয়োগের পরামর্শ দেয় না। এটি একটি ঝুঁকিসাপেক্ষ বিষয়। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে নিন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Business News in Bengali (ব্যবসার খবর): Get latest Business news highlights and live updates about stock market news & Updates, Personal finance tips, Indian economy & Budget News Updates at Asianet News Bangla.

About the Author

SD
Subhankar Das
শুভঙ্কর এশিয়ানেট নিউজ বাংলা এডিটোরিয়াল টিমের একজন সদস্য। গত ২০২৪ সালের মে মাস থেকে তিনি এখানে কাজ করছে। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (IISWBM) থেকে মিডিয়া ম্যানেজমেন্টে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করে শুভঙ্কর এখানে জয়েন করেছে।শুভঙ্কর মূলত খেলাধুলো সংক্রান্ত খবরই বেশি করে করেন। এছাড়াও, রাজনৈতিক, ব্যবসা এবং প্রযুক্তির খবরও করেন। শুভঙ্কর একজন অভিজ্ঞ ডিজিটাল মিডিয়া পেশাদার এবং বর্তমানে ওয়েব স্টোরি ডেস্কে কাজ করছেন।ইমেইল: subhankar.das@asianetnews.in
ব্যবসার খবর
Latest Videos
Recommended Stories
Recommended image1
Gold Price Today Kolkata: লক্ষ্মীবারে একলাফে অনেকটা কমলো সোনার দাম! আজ ২২ ২৪ ক্যারেট সোনা দেশের কোথায় কত দামে বিক্রি হচ্ছে জেনে নিন
Recommended image2
India's Biggest Borrowers: কারা সবচেয়ে বেশি ঋণ নিচ্ছে, মিলেনিয়াল না জেনজি? রিপোর্টে এল বিরাট তথ্য
Recommended image3
RBI New Rules: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-র নতুন নিয়ম, আমানতে সুদের হারে কি বড় বদল আসতে চলেছে?
Recommended image4
Share Market Today: লক্ষ্মীবারেও রক্তাক্ত শেয়ার বাজার! সেনসেক্স-নিফটির পতন, নেপথ্যে কোন রহস্য?
Recommended image5
Modi Government Tax Changes: মোদী আমলে ১২ বছরে কতটা বদলে গিয়েছে আয়করের রূপ?
Related Stories
Recommended image1
Adani Group AI Data Centre: অত্যাধুনিক এআই ডেটা সেন্টার তৈরি করতে ১০০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ আদানি গ্রুপের
Recommended image2
Now Playing
নিম্নমুখী শেয়ার বাজারে SIP বন্ধ করবেন? কী বলছেন বিশেষজ্ঞরা? দেখুন বিনিয়োগে বসতে লক্ষ্মী-র নতুন পর্ব
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved