পশ্চিমবঙ্গ পুলিশে ৪৩ হাজার শূন্যপদে দ্রুত নিয়োগের নির্দেশ শুভেন্দু অধিকারীর। থানায় নতুন গাড়ি, ১১২ পরিষেবা, মহিলা থানা ও ‘অর্জুন’ বাহিনী নিয়ে বড় পরিকল্পনা।
পশ্চিমবঙ্গ পুলিশে বিপুল সংখ্যক পদ শূন্য থাকায় বহু থানায় চাপ বাড়ছে। এই পরিস্থিতি বদলাতে দ্রুত নিয়োগের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই পুলিশে ৪৩ হাজার শূন্যপদে নিয়োগ হবে। রাজ্য ও কলকাতা পুলিশকে ঢেলে সাজাতে উদ্যোগী শুভেন্দু অধিকারী।
210
সিভিক ভলান্টিয়ারদের ওপর নির্ভরতা কমাতে বড় সিদ্ধান্ত সরকারের
পুলিশকর্মীর অভাবে রাজ্যের একাধিক থানায় সিভিক ভলান্টিয়ারের উপর নির্ভরতা বেড়েছে। শূন্যপদ পূরণ করে পুলিশের ম্যানপাওয়ার বাড়ানোর পরিকল্পনা নিয়েছে সরকার।
310
কেন এত কম বাংলায়? প্রশ্ন শুভেন্দুর
রাজ্যে প্রতি এক লক্ষ মানুষের জন্য মাত্র ১০৬ জন পুলিশকর্মী রয়েছেন বলে দাবি মুখ্যমন্ত্রীর। যা নিয়ে রীতিমত প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি এই সংখ্যা বাড়িয়ে অন্তত ২০০ করার লক্ষ্য নিয়েছে রাজ্য সরকার।
রাজ্য পুলিশের প্রায় চার হাজার গাড়ি বদলানোর প্রয়োজন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।একসঙ্গে নয়, প্রতি বছর প্রায় এক হাজার করে নতুন গাড়ি দেওয়ার পরিকল্পনা রয়েছে।
510
মহিলা থানায় বড় বদল
মহিলা থানাগুলিকে আরও শক্তিশালী করার উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। প্রশিক্ষিত পুলিশকর্মী ও উন্নত পরিকাঠামোর মাধ্যমে তদন্ত আরও কার্যকর করার লক্ষ্য। মহিলা পুলিশের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলেও নবান্ন সূত্রের খবর।
610
সাইবার প্রতারণা নিয়ে বড় বার্তা
সাইবার প্রতারণার ভয়াবহতা বোঝাতে একটি ঘটনার কথা তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। তদন্তের পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করার উপরও জোর দেওয়া হচ্ছে।
710
‘অর্জুন’ কী এই নতুন বাহিনী?
প্রাকৃতিক বিপর্যয় ও জরুরি পরিস্থিতি সামলাতে তৈরি হচ্ছে বিশেষ বাহিনী ‘অর্জুন’। সিভিল ডিফেন্সের অধীনে প্রাথমিকভাবে ২০০ সদস্যকে নিয়ে বাহিনী গড়ার পরিকল্পনা। এই বাহিনীর মূল কাজই রাজ্যে বিপর্যয় মোকাবিলা করা।
810
থানায় থানায় ৪টি করে ‘১১২’-র গাড়ি! কেন এই সিদ্ধান্ত?
জরুরি ফোন পাওয়ার পর পুলিশের ঘটনাস্থলে পৌঁছনোর সময় কমাতেই এই উদ্যোগ। প্রতিটি থানায় চারটি করে ডেডিকেটেড গাড়ি দেওয়ার পরিকল্পনা করেছে সরকার। এই গাড়িগুলি কোনও অভিযোগ বা ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে যাতে সেখানে হাজির হয় তার ব্যবস্থা করা হবে। মুখ্যমন্ত্রী এই প্রসঙ্গে বলতে গিয়ে উত্তরপ্রদেশের কথাও তুলে ধরেন।
910
কোথাও ৩ ঘণ্টা লাগে পুলিশ পৌঁছতে! এবার কমবে রেসপন্স টাইম?
রাজ্যের বহু এলাকায় পুলিশের গড় রেসপন্স টাইম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। নতুন গাড়ি ও অতিরিক্ত জনবলের মাধ্যমে দ্রুত পরিষেবা দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। কুইক রেসপন্স টিম যাতে অভিযোগ পাওয়ার মাত্র ৬ মিনিটের মধ্যেই সেখানে পৌঁছায় তারই লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
1010
নিয়োগ থেকে নতুন গাড়ি—পুলিশে একসঙ্গে এত বদল কেন?
৪৩ হাজার শূন্যপদ পূরণ, গাড়ি বদল এবং থানার পরিকাঠামো উন্নয়নে জোর দেওয়া হচ্ছে। জরুরি পরিষেবা থেকে সাইবার অপরাধ—একাধিক ক্ষেত্রে পুলিশকে ঢেলে সাজানোর পরিকল্পনা।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.