West Bengal Weather: সাগরে অতি গভীর নিম্নচাপ আর ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বুধবার থেকে ভারী বৃষ্টিতে ভিজছে বঙ্গের একাধিক জেলা। শুক্রবারও কী বৃষ্টি হবে? আজ কেমন থাকবে আবহাওয়া? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উপকূলে ঢুকেছে গভীর নিম্নচাপ, কলকাতায় ফের বৃষ্টির পূর্বাভাস। বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ ইতিমধ্যেই স্থলভাগে প্রবেশ করেছে। অন্ধ্রপ্রদেশের উত্তর উপকূলের কলিঙ্গপত্তনমের দক্ষিণ-পশ্চিমে রাতের দিকে স্থলভাগে ঢোকে এই গভীর নিম্নচাপ। ফলে বঙ্গে অতিভারী বৃষ্টি হলেও দুর্যোগে বিপর্যস্ত হয়ে পড়ে ওড়িশা, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ।
26
এবার শক্তি হারাবে ঘূর্ণিঝড় অর্ণব?
আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ১২ ঘণ্টা গভীর নিম্নচাপ হিসেবেই থাকার সম্ভাবনা রয়েছে। এরপর উত্তর-উত্তর-পশ্চিম দিকে এগিয়ে ধীরে ধীরে শক্তি হারাবে এই সিস্টেম।
36
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতিভারী বৃষ্টি
এর প্রভাব পড়ছে বাংলার আবহাওয়াতেও। কলকাতায় সকাল থেকেই আকাশ মূলত মেঘলা থাকার সম্ভাবনা। শুক্রবারও শহরে কয়েক দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
অর্থাৎ, গভীর নিম্নচাপ স্থলভাগে প্রবেশ করলেও তার প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ ও বৃষ্টির পরিস্থিতি এখনই কাটছে না। যারফলে শুক্রবারও বৃষ্টির দাপট বজায় থাকার সম্ভাবনা রয়েছে।
56
উত্তরবঙ্গেও বাড়বে বৃষ্টি
শুধু দক্ষিণবঙ্গ নয়, নিম্নচাপের পরোক্ষ প্রভাব পড়তে পারে উত্তরবঙ্গেও। বুধবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। নিম্নচাপ থেকে বিচ্ছিন্ন হওয়া ক্লাউড ওয়েভের প্রভাবে এই বৃষ্টি হতে পারে। জলীয় বাষ্প এবং মেঘপুঞ্জ পাহাড়ে ধাক্কা খেয়ে তরাই এবং পার্বত্য এলাকায় বৃষ্টি ঘটাতে পারে।
66
পাহাড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা
দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার এবং শুক্রবার বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার কিছু অংশে অতি ভারী থেকে প্রবল বৃষ্টির সতর্কতা রয়েছে। শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলার কিছু অংশে ভারী বৃষ্টির সতর্কতা থাকবে। পাহাড় এবং তরাই এলাকায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। ফলে উত্তরবঙ্গেও আগামী কয়েকদিন আবহাওয়ার পরিস্থিতির দিকে নজর থাকবে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.