BJP-র নির্বাচনী খরচ: ৫ রাজ্যে নির্বাচনে বিজেপির খরচ ৫২৯ কোটি, বাংলায় খরচ কত?

Published : Sep 24, 2026, 07:41 PM IST

BJP's election expenditure: বিধানসভা নির্বাচনে মোট ৫২৯ কোটি টাকা খরচ বিজেপির, যার ৫৪ শতাংশই পশ্চিমবঙ্গে। নির্বাচন কমিশনকে জমা দেওয়া হিসেবে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। জানুন বিস্তারিত।

PREV
18
মোট ৫২৯ কোটি টাকা খরচ বিজেপির

মে মাসে শেষ হওয়া একাধিক রাজ্যের বিধানসভা নির্বাচনে সব মিলিয়ে ৫২৯.৩৮ কোটি টাকা খরচ করেছে বিজেপি। নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া খরচ-খরচার হিসেবেই উঠে এসেছে এই তথ্য। অসম, তামিলনাড়ু, পুদুচ্চেরী, কেরল এবং পশ্চিমবঙ্গ— এই পাঁচ রাজ্যের নির্বাচনের জন্য এই বিপুল অঙ্কের টাকা বরাদ্দ করেছিল দল।

28
পশ্চিমবঙ্গেই সিংহভাগ খরচ

পাঁচ রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি খরচ হয়েছে পশ্চিমবঙ্গে, যা মোট খরচের প্রায় ৫৪ শতাংশ। অর্থাৎ, বিজেপি যত টাকা এই নির্বাচনী মরসুমে খরচ করেছে, তার অর্ধেকেরও বেশি ব্যয় হয়েছে শুধুমাত্র একটি রাজ্যেই।

38
বাংলায় খরচ ২৮৬ কোটি টাকা

হিসেব অনুযায়ী, পশ্চিমবঙ্গে একাই ২৮৬ কোটি টাকা খরচ করেছে বিজেপি। রাজ্যে প্রথমবার সরকার গঠনের লক্ষ্যে এমন বিপুল বিনিয়োগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

48
সাধারণ প্রচারে খরচ ২১৭ কোটির বেশি

পশ্চিমবঙ্গে সার্বিক প্রচারকার্য চালাতে ২১৭.১৬ কোটি টাকা খরচ করেছে বিজেপি। জনসভা, নেতানেত্রীদের সফর, বিজ্ঞাপন ও প্রচার সামগ্রীর মতো খাতে এই বিপুল অর্থ ব্যয় হয়েছে বলে জানা গিয়েছে।

58
প্রার্থীদের পিছনে খরচ ৭০ কোটি

প্রার্থীদের পিছনে খরচ হয়েছে ৬৯.৮৩ কোটি টাকা। এর মধ্যে সরাসরি প্রার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে ৫৮.৮০ কোটি টাকা, যা তাঁদের নির্বাচনী প্রচারের জন্য ব্যবহার করা হয়।

68
অন্যান্য রাজ্যে খরচের চিত্র

পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যেও উল্লেখযোগ্য অঙ্কের টাকা খরচ করেছে বিজেপি। অসমে খরচ হয়েছে ৯৬.২৬ কোটি, কেরলে ৮২.৬৭ কোটি, তামিলনাড়ুতে ৫১.৫৬ কোটি এবং পুদুচ্চেরীতে ১১.৮৯ কোটি টাকা।

78
দলের খরচে নেই কোনও ঊর্ধ্বসীমা

নিয়ম অনুযায়ী, একজন প্রার্থী নির্বাচনে কত টাকা খরচ করতে পারবেন তার সীমা বেঁধে দেওয়া থাকলেও, রাজনৈতিক দলগুলির সামগ্রিক খরচের ক্ষেত্রে এমন কোনও ঊর্ধ্বসীমা নেই। ফলে দলগুলি ইচ্ছেমতো অর্থ ব্যয় করতে পারে, তবে নির্বাচনের পর তা কমিশনের কাছে জমা দিতে হয় হিসেব আকারে।

88
দেশের সবচেয়ে ধনী দল বিজেপি, উঠছে প্রশ্নও

নির্বাচন কমিশনের তথ্য বলছে, ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত বিজেপির ব্যাঙ্ক ব্যালান্স ছিল ৭১১৩.৮০ কোটি টাকা, যেখানে কংগ্রেসের ছিল মাত্র ৮৫৭.১৫ কোটি। এই বিপুল ফারাক নিয়ে বিরোধীদের অভিযোগ, এত বিপুল তহবিল হাতে থাকলে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের সুযোগ ক্ষুণ্ণ হতে পারে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories