Cyclone Arnab Update: অর্ণবের প্রভাবে সাগরে অতিগভীর নিম্নচাপ, বাংলার একাধিক জেলায় অতিভারী বৃষ্টির পূর্বাভাস

Published : Sep 24, 2026, 11:59 AM IST

Cyclone Arnab Update: ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে আশ্বিনের শুরুতেই বঙ্গের হাওয়ায় বড় বদল। বৃহস্পতিবার সকাল থেকেই দফায়, দফায় বৃষ্টিতে নাজেহাল কলকাতা সহ শহরতলির জেলাগুলি। কতদিন চলবে এইরকম আবহাওয়া? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি।।

PREV
19
গভীর নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার দিনভর চলবে বৃষ্টি?

এই বিষয়ে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবরস উপকূলে ঢুকেছে গভীর নিম্নচাপ, কলকাতায় ফের বৃষ্টির পূর্বাভাস। কাঁথি নয়, কলিঙ্গপত্তনমের কাছে স্থলভাগে প্রবেশ | কলকাতায় একদিনে ৬৫ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

29
কোথায় কোথায় গভীর নিম্নচাপ

বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ ইতিমধ্যেই স্থলভাগে প্রবেশ করেছে। অন্ধ্রপ্রদেশের উত্তর উপকূলের কলিঙ্গপত্তনমের দক্ষিণ-পশ্চিমে রাতের দিকে স্থলভাগে ঢোকে এই গভীর নিম্নচাপ।

39
কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস?

আলিপুরদুয়ার, বীরভূম, কোচবিহার, দার্জিলিং, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, কালিম্পং, কলকাতা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর দিনাজপুর, দক্ষিণ ২৪ পরগনায়, উত্তর ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর - সতর্কতা জারি হাওয়া অফিসের তরফে।

49
কী বলছে আবহাওয়া দফতর?

আবহাওয়া দফতর সূত্রে খবর, ২৩ সেপ্টেম্বর রাত ১১টা থেকে ২৪ সেপ্টেম্বর রাত ১টার মধ্যে গভীর নিম্নচাপ হিসেবে উপকূল অতিক্রম করে সেটি। সেই সময় এর সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৫৫ থেকে ৬৫ কিলোমিটার, দমকা হাওয়ার গতিবেগ পৌঁছেছিল ঘণ্টায় ৭৫ কিলোমিটার পর্যন্ত।

59
বর্তমানে গভীর নিম্নচাপটি কোথায় অবস্থান করছে?

এরপর পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে এগিয়ে বর্তমানে গভীর নিম্নচাপটি অবস্থান করছে উত্তর উপকূলীয় অন্ধ্রপ্রদেশের উপর। বৃহস্পতিবার সকাল সাড়ে ৫টায় কলিঙ্গপটনম থেকে প্রায় ৫০ কিলোমিটার পশ্চিমে এবং বিশাখাপত্তনম থেকে প্রায় ৮০ কিলোমিটার উত্তর-উত্তরপূর্বে অবস্থান করছিল সেটি।

69
কবে থেকে শক্তি হারাবে নিম্নচাপ?

আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ১২ ঘণ্টা গভীর নিম্নচাপ হিসেবেই থাকার সম্ভাবনা রয়েছে। এরপর উত্তর-উত্তর-পশ্চিম দিকে এগিয়ে ধীরে ধীরে শক্তি হারাবে এই সিস্টেম।

79
ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

এর প্রভাব পড়ছে বাংলার আবহাওয়াতেও। কলকাতায় সকাল থেকেই আকাশ মূলত মেঘলা থাকার সম্ভাবনা। আগামী ২৪ ঘণ্টায় শহরে কয়েক দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

89
কলকাতার আবহাওয়া কেমন থাকবে?

কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। ইতিমধ্যেই তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশ কিছুটা কমেছে।

99
কতদিন পর্যন্ত এই বৃষ্টির দাপট বজায় থাকবে?

গত ২৪ ঘণ্টায় কলকাতায় ৬৫.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ২৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টা থেকে হিসেব করলে বৃষ্টির পরিমাণ ৬৪.৬ মিলিমিটার।অর্থাৎ, গভীর নিম্নচাপ স্থলভাগে প্রবেশ করলেও তার প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ ও বৃষ্টির পরিস্থিতি এখনই কাটছে না। আগামী ২৪ ঘণ্টাতেও বৃষ্টির দাপট বজায় থাকার সম্ভাবনা রয়েছে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories