- Home
- World News
- International News
- Mojtaba Khamenei: খামেনই পুত্রের হাতেই ইরানের শাসনভার, তেহেরানের পরবর্তী ধর্মীয় শাসক মোজতবা
Mojtaba Khamenei: খামেনই পুত্রের হাতেই ইরানের শাসনভার, তেহেরানের পরবর্তী ধর্মীয় শাসক মোজতবা
Mojtaba Khamenei News Update: খামেনই-এর মৃত্যুর পর কে হবেন ইরানের সর্বোচ্চ শাসক? এই নিয়ে এতদিন ধরে জল্পনার মধ্যে প্রকাশ্যে এলো ইরানের সুপ্রিম লিডারের নাম। কে তিনি? কতটা খামেনই ঘনিষ্ঠ? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

কার হাতে হস্তান্তর হতে চলেছে ইরানের শাসনভার?
আয়াতোল্লা আলি খামেনই-এর মৃত্য়ুর পর থেকে জল্পনা চলছিলই। কে হবেন ইরানের পরবর্তী সর্বোচ্চ শাসক! অবশেষে ঘোষিত হল মধ্যপ্রাচ্যের তৈল ভান্ডারের দেশ ইরানের (Iran) পরবর্তী সর্বোচ্চ শাসকের নাম। বেছে নেওয়া হল মোজতবা খামেনই-কে (Mojtaba Khamenei)। তিনি হলেন নিহত আয়াতোল্লা খামেনেই-এর দ্বিতীয় পুত্র। ৫৬ বছর বয়সী মোজতবার হাতেই যাচ্ছে এবার ইরানের সর্বোচ্চ ক্ষমতা বা শাসন ভার।
খামেনেই-এর উত্তরসূরি নির্বাচন
এই বিষয়ে ইরানের সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল সূত্রে খবর, গত শনিবার আমেরিকা ও ইজরায়েলের হামলায় খামেনেইয়ের মৃত্যু হয়। তারপর থেকেই জল্পনা চলছিল কে হবেন ইরানের পরবর্তী সর্বোচ্চ শাসক? প্রাথমিক ভাবে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে নিয়ে তিন সদস্যের একটি কাউন্সিল গঠন করেছিল তেহরান। তাদের হাতে ছিল শাসনের অন্তর্বর্তী দায়িত্ব। যদিও অনির্দিষ্টকালের জন্য ইরানের সর্বোচ্চ শাসক হিসেবে ঘোষণা করা হয়েছিল আলিরেজা আরাফির নাম। তবে তার আগেই খামেনই-এর দ্বিতীয় পুত্র সন্তানকেই ইরানের পরবর্তী সর্বোচ্চ শাসক হিসেনে বেছে নেওয়া হয়েছে।
ইরানের পরবর্তী ধর্মীয় নেতা কে?
ইরানের সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল সূত্রে খবর, ইরানের পরবর্তী ধর্মীয় প্রধান হিসেবে মোজতবা খামেনই (khamenei)-এর হাতেই যাচ্ছে সেদেশের শাসনভার। ৫৬ বছরের মোজতবার হাতেই অঘোষিত ভাবে রয়েছে ইরান ফৌজের এলিট ‘ইসলামিক রেভলিউশনারি গার্ড’ (আইআরজিসি) বাহিনীর দায়িত্ব। পাশাপাশি, বিভিন্ন শিয়া মুসলিম সংগঠনের শীর্ষ পদেও রয়েছেন তিনি।
খামেনই পুত্রের হাতেই ইরানের জনগণের দায়িত্ব
আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে খবর, ইরানের জনগণের দায়িত্বভার যাচ্ছে আয়াতোল্লা খামেনই-পুত্র মোজতবার হাতে। জানা গিয়েছে, গত বছর আয়াতোল্লার অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই অঘোষিত ভাবে তার হাতেই ছিলো ইরানের শাসনভার।
খামেনই পুত্রকে দায়িত্ব দেওয়া নিয়ে মতভেদ
জানা গিয়েছে, ইরান রিপাবলিকে বেশকিছু দিন ধরেই চলছিল পরিবারতন্ত্রের বিরোধ। এমনকি খামেনই পুত্রের হাতে দায়িত্বভার তুলে দেওয়া নিয়েও শোনা যাচ্ছিল মতভেদ। এরই মধ্যে অবশ্য আরজিসি-র চাপে মোজতবাকেই ইরানের পরবর্তী শাসক হিসেবে দায়িত্বভার দেওয়া হয়।
অব্যাহত ইরান-ইজরায়েল সংঘর্ষ
এদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধের আমেজ। দক্ষিণ ইরানের বুশেহর বিমানবন্দরে দাঁড়়িয়ে থাকা একটি যাত্রীবাহী বিমানকে কার্যত, ধ্বংস করল ইজরায়েল (iran israel war live update)। তবে সেই বিমানে আদৌ কোনও যাত্রী ছিলেন কি না, সেই বিষয়ে নিশ্চিত কোনও খবর পাওয়া যাচ্ছে না (iran israel war latest news)। আর যাত্রী থাকলেও কতজন ছিলেন, সেই বিষয়টিও স্পষ্ট নয়। জানা যাচ্ছে, ইরানের রাজধানী তেহরান বিমানবন্দরেও হামলা চালিয়েছে ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সেনা। তেল আভিভ অবশ্য পাল্টা দাবি করেছে যে, দেশের মধ্যভাগে হামলা চালিয়েছে ইরান।
তেহেরানে হামলা ইজরায়েলের
সোমবার গভীর রাত থেকেই তেহরানে অবস্থিতই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ানের দফতর এবং সেই এলাকা সংলগ্ন বাঙ্কারকে নিশানা করে দফায় দফায় হামলা চালায় ইজরায়েলের যুদ্ধবিমান। এই প্রসঙ্গে ইজ়রায়েল সেনার তরফে জানানো হয়েছে, সুনির্দিষ্ট এবং নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করেই তেহরানে অবস্থিতই ইরানের প্রেসিডেন্টের দফতর এবং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের ভবনকে ধ্বংস করে দেওয়া হয়েছে।
