West Bengal Weather: কিছুক্ষণের মধ্যেই দক্ষিণবঙ্গে ধেয়ে আসছে কালবৈশাখি! কবে মিলবে ভ্যাপসা গরম থেকে মুক্তি?

Published : May 25, 2026, 08:03 PM IST

West Bengal Weather: ঘূর্ণাবর্তের কারণে বঙ্গে হাওয়া বদল। ভ্যাপসা গরম থেকে কবে মিলবে স্বস্তি?  কী বলছে আলিপুর আবহাওয়া দফতর? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

PREV
17
দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আবহাওয়া মিশ্র থাকবে। একদিকে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকবে, অন্যদিকে বাকি জেলাগুলিতে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ২৫ ও ২৬ মে বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং মেদিনীপুরের কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। একই সাথে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও ঝাড়গ্রামে তীব্র গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে।

27
কবে থেকে বাড়বে ঝড়বৃষ্টির তীব্রতা?

২৭ ও ২৮ মে দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির তীব্রতা আরও বাড়বে। ২৭ মে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ সহ বেশ কিছু জেলায় এবং ২৮ মে প্রায় সমস্ত জেলাতেই ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে কালবৈশাখীর মতো ঝোড়ো হাওয়া বইতে পারে।

37
ঝড়-বৃষ্টির দাপট বজায় থাকবে কতদিন পর্যন্ত?

২৯ থেকে ৩১ মে- ২৯ মে-ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির দাপট বজায় থাকবে। তবে ৩০ এবং ৩১ মে থেকে ঝড়-বৃষ্টির তীব্রতা অনেকটাই কমে আসবে। তাপমাত্রার পূর্বাভাস:- আগামী ৩ দিন দক্ষিণবঙ্গের দিনের তাপমাত্রার তেমন বড় পরিবর্তন হবে না। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২-৪ ডিগ্রি বেশি থাকতে পারে। তবে ৩ দিন পর তাপমাত্রা প্রায় ২-৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। গতকাল রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পুরুলিয়াতে (৪১.৩ ডিগ্রি সেলসিয়াস)।

47
উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট

আগামী কয়েকদিন রাজ্যজুড়ে আবহাওয়া পরিবর্তনের বড়সড় পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের জেলাগুলির পাশাপাশি দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতেও ঝড়-বৃষ্টির তীব্রতা বাড়তে চলেছে। একই সঙ্গে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বজায় থাকবে অস্বস্তিকর গরম ও আর্দ্র আবহাওয়া। 

57
ঘূর্ণাবর্তের কারণে হাওয়া বদলের ইঙ্গিত

দক্ষিণ বিহার ও সংলগ্ন এলাকার উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। পাশাপাশি, দক্ষিণ বিহার থেকে ঝাড়খণ্ড ও ওড়িশা হয়ে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল পর্যন্ত বিস্তৃত একটি নিম্নচাপ অক্ষরেখাও সক্রিয় রয়েছে। এর ফলেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করছে, যা এই ঝড়-বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি করেছে।

67
উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

আগামী ২৮ মে পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে দফায় দফায় বৃষ্টি এবং ঝড়-বিদ্যুতের দাপট জারি থাকবে। ২৫ ও ২৬ মে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর মধ্যে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টির (৭-১১ সেমি) সতর্কতা রয়েছে। এছাড়াও সমস্ত জেলায় ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

77
ঝড়-বৃষ্টি চলবে কতদিন?

২৭ ও ২৮ মে বৃষ্টির দাপট কিছুটা কমলেও উত্তরবঙ্গের অনেক জায়গায় ঝড়-বৃষ্টি চলবে। ২৭ মে জলপাইগুড়ি এবং দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৯ থেকে ৩১ মে: মাসের শেষের দিনগুলিতে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে এবং কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories