বিজেপি সরকার বেকার যুবক-যুবতীদের জন্য যুবশক্তি প্রকল্প চালু করেছে, যার মাধ্যমে মাসে ৩ হাজার টাকা ভাতা দেওয়া হবে। এই প্রকল্পের জন্য একটি নতুন অফিশিয়াল পোর্টাল খোলা হয়েছে। আবেদনের সময় এই জিনিসটি মাথায় রাখুন।
ক্ষমতায় আসার পরই একের পর এক কাজ করে চলেছে বিজেপি সরকার। দুর্নীতি দমন থেকে রাজ্যবাসীকে বিভিন্ন সুবিধা দান- পরিবর্তন আনছে সকল ক্ষেত্রেই। রাজ্যবাসীকে আর্থিক সুবিধা দেওয়ার জন্য বিজেপি আনতে চলেছে যুবশক্তি ও অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প। এই দুই ক্ষেত্রে দেওয়া হবে ৩ হাজার টাকা।
26
রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য আসছে যুবশক্তি। এই প্রকল্পে মাসে মাসে মিলতে ৩ হাজার টাকা ভাতা। তেমনই দেওয়া হবে চাকরি। এখন প্রশ্ন হল কীভাবে করবেন আবেদন? কীভাবে মিলবে মাসিক ৩ হাজার টাকা ভাতা?
36
অবশেষে রাজ্য সরকারের তরফে যুবশক্তি প্রকল্পে আবেদন করার জন্য অফিশিয়াল পোর্টাল চালু করা হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই প্রকল্পে আলাদা করে আবেদন করতে হবে না। যারা যুবসাথী পেতেন তারা এই প্রকল্পের সুবিধা পাবেন। তেমনই নতুন গ্রাহকরা কেবল আবেদন করতে পারেন।
শ্রম বা কর্মসংস্থান দপ্তরের অফিসিয়াল পোর্টালের মাধ্যমে বেকার যুবক যুবতীরা সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে পারবেন। https://www.juboshokti.in/ ওয়েবসাইটে যান। সেখানে আবেদন করতে পারবেন।
56
এই ওয়েবসাইট খুললে দেখাচ্ছে আগামী ৮ দিন পর চালু হবে। এই সাইটে আবেদন করতে হলে, আপনার ব্যক্তিগত বিবরণ, শিক্ষাগত যোগ্যতার তথ্য, আধার কার্ডের তথ্য, ব্যাঙ্ক ডিটেলস ইত্যাদি দিতে হবে। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই ডিবিচি লিঙ্ক থাকতে হবে। এই সকল তথ্যের মধ্যে কোনও একটি দিতে ভুলে গেলে বাতিল হতে পারে আপনার আবেদন।
66
সঙ্গে জমা দিতে হবে বয়সের শংসাপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, স্থায়ী বাসিন্দা বা নাগরিকত্বের শংসাপত্র। এই সকল তথ্য না দিতে পারলে আপনার আবেদন গৃহীত হবে না। তাই আবেদনের সময় সতর্ক থাকবেন।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.