MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • Cal HC on Yoga Day: বিশ্ব যোগ দিবসের এপিসেন্টার রেড রোড, সরকারি নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে মামলা

Cal HC on Yoga Day: বিশ্ব যোগ দিবসের এপিসেন্টার রেড রোড, সরকারি নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে মামলা

Cal HC on Yoga Day: ২১ জুন রবিবার বিশ্ব যোগ দিবস পালন নিয়ে ঝামেলার জল এবার গড়ালো কলকাতা হাইকোর্টে। কী বলছে আদালত? বিস্তারিত জানতে দেখুন  সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Jun 19 2026, 07:26 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
আগে ডিএ তারপর যোগ দিবসের অনুষ্ঠান
Image Credit : Social Media

আগে ডিএ তারপর যোগ দিবসের অনুষ্ঠান

রবিবার বিশ্ব যোগ দিবসের অনুষ্ঠানে সমস্ত রাজ্য সরকারের কর্মীদের যোগদান বাধ্যতামূলকের সরকারি নির্দেশকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলায় বিচারপতি অমৃতা সিনহা রাজ্যকে নির্দেশ দিলেন, যোগদান বাধ্যতামূলক নাকি নয়, এই নিয়ে রাজ্যকে শুক্রবার তাদের অবস্থান স্পষ্ট করে জানাতে হবে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন হাইকোর্টের
Image Credit : Social Media

সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন হাইকোর্টের

আগামী ২১ তারিখ ভোরে রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসে সরকারি কর্মচারীদের উপস্থিতি বাধ্যতামূলক করার সরকারি নির্দেশিকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য কো-অর্ডিনেশন কমিটি। আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনে সমস্ত সরকারি কর্মী ও আধিকারিকদের যোগ দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছেন মুখ্য সচিব। রাজ্য সরকারের স্থায়ী, অস্থায়ী সমস্ত কর্মীদের যোগ দিবসে যোগ দেওয়া জন্য পোর্টালে নাম রেজিস্ট্রেশনেরও নির্দেশ দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টে মামলা দায়ের করে সরকারি কর্মচারীদের এই বামপন্থী সংগঠনটি।

Related Articles

Related image1
WB Weather News: আষাঢ়ের শুরুতেই বঙ্গে বর্ষার ঘনঘটা, কোন কোন জেলায় জারি কমলা সতর্কতা?
Related image2
Cal HC On Yoga Day: যোগ দিবসের জন্য ৭ দিন রেড রোড বন্ধ! যাতায়াত স্বাভাবিক রাখতে রাজ্য ও সিপিকে কড়া নির্দেশ আদালতের
36
যোগদান সম্পূর্ণ ‘স্বেচ্ছায়’ করার অনুমতির দাবি
Image Credit : Social Media

যোগদান সম্পূর্ণ ‘স্বেচ্ছায়’ করার অনুমতির দাবি

সেই মামলায় শুনানি ছিল বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। মামলাকারীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য্য বলেন, 'যোগ দিবসের মতো একটি কর্মসূচিতে সরকারি কর্মচারীদের যোগদান সম্পূর্ণ ‘স্বেচ্ছায়’ করার অনুমতি দেওয়া হোক। জোরকরে বা বাধ্যতামূলকভাবে এই ধরণের কর্মসূচিতে উপস্থিত থাকতে বাধ্য করা সরকারি নিয়মের পরিপন্থী। কারণ, রাজ্য সরকারি কর্মচারীরা সরকারের ক্রীতদাস নয়। যোগ ব্যায়াম বা শরীরচর্চা অত্যন্ত ইতিবাচক বিষয় হলেও, এভাবে সরকারি ফতোয়া জারি করে বাধ্যতামূলক করা যায় না। বিশেষ করে ছুটির দিনে কর্মীদের এভাবে নির্দিষ্ট কর্মসূচিতে যোগ দিতে বাধ্য করা তাঁদের ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করার শামিল। যাদের ইচ্ছা হবে আসবেন, যাদের ইচ্ছা হবে না আসবে না। এতে অসুবিধা কোথায়!'

46
সরকারি কর্মীদের যোগ দিবসের অনুষ্ঠানে অংশগ্রহন নিয়ে বড় নির্দেশ
Image Credit : Social Media

সরকারি কর্মীদের যোগ দিবসের অনুষ্ঠানে অংশগ্রহন নিয়ে বড় নির্দেশ

যদিও রাজ্যের আইনজীবী তথা অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল বিল্লদল ভট্টাচার্য্য আদালতে মৌখিকভাবে জানান আগামী রবিবার সকালে সমস্ত রাজ্য সরকারি কর্মীদের যোগ দিবসে যোগ দেওয়ার জন্য সরকার অনুরোধ করেছে। এটাকে কোনও ভাবেই বাধ্যতামূলক বলা হয়নি। এএজি বলেন, 'এবারে বিশ্ব যোগ দিবসের প্রধান আয়োজক ভারত। তাই সেই অনুষ্ঠান এবার কলকাতায় অনুষ্ঠিত হবে।

56
বিশ্ব যোগ দিবসের এপি সেন্টার কোথায়?
Image Credit : Social Media

বিশ্ব যোগ দিবসের এপি সেন্টার কোথায়?

কলকাতাই হল এবারের বিশ্ব যোগ দিবসের এপি সেন্টার। খোদ প্রধানমন্ত্রী আসবেন। অন্যান্য দেশের প্রতিনিধিরাও আসবেন। তাছাড়া যোগা স্বাস্থ্যের জন্য যথেষ্ট উপোযোগী। তাই সরকার সমস্ত স্থায়ী অস্থায়ী রাজ্য সরকারি কর্মীদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন। তবে যোগ দেওয়া বাধ্যতামূলক একেবারেই নয়।'

66
কবে মামলার পরবর্তী শুনানি
Image Credit : Social Media

কবে মামলার পরবর্তী শুনানি

তখন মামলাকারীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য্য বলেন, ‘ পোর্টালে নাম রেজিস্ট্রেশন করার নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত কর্মচারীদের। এর থেকেই বোঝা যাচ্ছে এটা বাধ্যতামূলক। রাজ্য বলে দিক যে যোগদান বাধ্যতামূলক নয়, তাহলে আমাদের কোনও অসুবিধা নেই।’ সব পক্ষের বক্তব্য শুনে বিচারপতি অমৃতা সিনহা শুক্রবার রাজ্যকে এ ব্যাপারে তাদের নির্দিষ্ট অবস্থান আদালতে জানানোর নির্দেশ দিয়েছেন। মামলার পরবর্তী শুনানি শুক্রবার।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
কলকাতার খবর
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
TMC-র ৬৭৫ কোটি টাকার অ্যাকাউন্ট নিয়ে টানাটানি! ফ্রিজ করার চিঠি অরূপের, বিপাকে মমতা শিবির
Recommended image2
PM Modi & CM Suvendu: যোগ দিবসে কলকাতায় মোদি, তিনদিনের মহা কর্মসূচি ঘোষণা শুভেন্দুর
Recommended image3
Weather: আকাশ কালো করে ঝেঁপে বৃষ্টি এলো, তাহলে এবার অস্বস্তি কাটিয়ে পাকাপাকি বর্ষা শুরু বঙ্গে?
Recommended image4
TMC Crisis: ঘাসফুলে ঘরভাঙন! তৃণমূলী রাজনীতির ময়দানে এবার মুখোমুখি স্বামী সুদীপ-স্ত্রী নয়না
Recommended image5
Cal HC On Yoga Day: যোগ দিবসের জন্য ৭ দিন রেড রোড বন্ধ! যাতায়াত স্বাভাবিক রাখতে রাজ্য ও সিপিকে কড়া নির্দেশ আদালতের
Related Stories
Recommended image1
WB Weather News: আষাঢ়ের শুরুতেই বঙ্গে বর্ষার ঘনঘটা, কোন কোন জেলায় জারি কমলা সতর্কতা?
Recommended image2
Cal HC On Yoga Day: যোগ দিবসের জন্য ৭ দিন রেড রোড বন্ধ! যাতায়াত স্বাভাবিক রাখতে রাজ্য ও সিপিকে কড়া নির্দেশ আদালতের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved