Cervical cancer: কলকাতায় শুরু মহিলাদের সারভিক্যাল ক্যান্সারের ভ্যাক্সিন প্রদান, কীভাবে পাবেন জানুন

Published : Jun 08, 2026, 06:30 PM IST

KMC ON Women Cervical cancer:  রাজ্যে শাসক শিবিরের ক্ষমতার পালাবদল হতেই স্বাস্থ্য পরিষেবায় বিশেষ জোর। বেশি করে মহিলাদের স্বাস্থ্য সুরক্ষায় একগুচ্ছ পদক্ষেপ আগেই নিয়েছে নতুন বিজেপি সরকার। মহিলাদের ক্যান্স্যার রোধে এবার বিশেষ ব্যবস্থা কলকাতা পুরসভার। 

PREV
15
ক্যান্সার প্রতিরোধে কলকাতা পুরসভার উদ্যোগ

মহিলাদের মধ্যে জরায়ুর ক্যান্স্যার রুখতে রাজ্যজুড়ে HPV টিকাকরণের কথা আগেই ঘোষণা করেছে শুভেন্দু অধিকারী সরকার। সেইমতো বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে আসতে শুরু করেছে সারভিক্যাল ক্যান্সারের ভ্যাকসিন বা টিকা। কলকাতার বাসিন্দারা কবে থেকে পাবেন এই টিকা? সোমবারই তা স্পষ্ট করে জানিয়ে দিলেন কলকাতা পুরসভার পুর কমিশনার স্মিতা পান্ডে। 

25
কলকাতায় কবে থেকে শুরু হচ্ছে HPV টিকাকরণ?

কলকাতা পুরসভা সূত্রে খবর, গত 30 মে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী HPV ভ্যাকসিন কর্মসূচির শুভসূচনা করেছেন। সোমবার থেকে কলকাতা পুর সভার এলাকায় বোরো ভিত্তিক সারভিক্যাল ক্যান্সার প্রতিরোধে HPV ভ্যাকসিন কর্মসূচির শুরু হয়ে গিয়েছে।

35
কারা পাবেন এই সারভিক্যাল ক্যান্সারের টিকা?

এই বিষয়ে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) আগেই জানিয়ে ছিলেন যে, HPV ভ্যাকসিন ১৪ থেকে ১৬ বছরের মেয়েদের ভ্যাকসিনের একটি করে ডোজ দেওয়া হবে। প্রাথমিক ভাবে প্রায় ১৭ হাজারের বেশি মেয়েদের দেওয়া হবে এই সারভিক্যাল ক্যান্সার প্রতিরোধের ভ্যাকসিন।

45
কী বলছেন পুর কমিশনার স্মিতা পান্ডে ?

পুর কমিশনার স্মিতা পান্ডে জানান যে,  মঙ্গলবার সকাল 9 টা থেকে 11 টা পর্যন্ত সমস্ত বোরো ভিত্তিক HPV ভ্যাকসিন দেওয়া হবে। 3 মাস ধরে চলবে এই ভ্যাকসিন দেওয়া কর্মসূচি। তার পরেও HPV ভ্যাকসিন কর্মসূচি চলবে বলে জানান তিনি।

55
কাজ নিয়ে আশাবাদী কমিশনার

এদিন অর্ধেকের বেশি বিধায়ক, কাউন্সিলর প্রি মনসুন বৈঠকে উপস্থিত না থাকা নিয়ে গুরুত্ব দিলেন না কমিশনার। তার দাবি অনেক কাউন্সিলর, বোরো চেয়ারম্যান এবং বিধায়করা বৈঠকে উপস্থিত ছিলেন। তারা তাদের মূল্যবান মতামত ও পরামর্শ দিয়েছেন বলে জানালেন স্মিতা পান্ডে। তার দাবি মানুষের কাজের জন্য সবাই এগিয়ে আসবে। কলকাতা পুরসভার পক্ষ থেকে বর্ষার আগে সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ করে নেওয়া হবে বলে আশাবাদী কলকাতা পুর সভার কমিশনার স্মিতা পান্ডে।

Read more Photos on
click me!

Recommended Stories