Yuva Sathi Payment: যুবসাথীর টাকা এখনও ঢোকেনি? এই কাজটা না করলে কোনওদিন ঢুকবেও না

Published : Apr 17, 2026, 03:58 PM IST

রাজ্য সরকারের চালু করা যুবসাথী প্রকল্পের (Yuvasathi Scheme) টাকা আবেদন করেও অনেকে পাননি। অনেকেরই পেমেন্ট স্ট্যাটাস পেন্ডিং দেখাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় জানিয়েছেন যে আবেদন সংক্রান্ত গোলমালের কারণেই এখনও অনেকে যুবসাথীর টাকা পাননি।

PREV
16

রাজ্য সরকারের চালু করা যুবসাথী প্রকল্পের (Yuvasathi Scheme) টাকা আবেদন করেও অনেকে পাননি। অনেকেরই পেমেন্ট স্ট্যাটাস পেন্ডিং দেখাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় নির্বাচনী জনসভায় জানিয়েছেন যে আবেদন সংক্রান্ত গোলমালের কারণেই এখনও অনেকে যুবসাথীর টাকা পাননি। জানা যাচ্ছে, মূলত আধার কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যে গরমিল থাকার কারণেই এই সমস্যা তৈরি হচ্ছে।

26

ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর সঠিকভাবে লিঙ্ক না থাকা বা ডিবিটি (DBT) অপশন চালু না থাকলে টাকা আটকে যেতে পারে। আপনার আধার কার্ডটি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ‘ম্যাপ’ বা ‘সিড’ করা আছে, সরকারি অনুদান ঠিক সেই অ্যাকাউন্টেই ঢুকবে।

36

যদি আপনার আধারের সাথে কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা না থাকে, তবে বকেয়া টাকা পাওয়ার পথ বন্ধ হয়ে যাবে। ব্যাঙ্কে কেওয়াইসি আপডেট না থাকলে লেনদেন আটকে যেতে পারে। যুবসাথী পোর্টালে দেওয়া নাম বা জন্ম তারিখের সাথে আধার কার্ডের তথ্যের পার্থক্য থাকলেও টাকা ঢুকবে না।

46

এছাডা়ও এই প্রকল্পে আবেদনকারীর সংখ্যা প্রায় ৮৪ লক্ষ থেকে ১ কোটির ঘরে। বিপুল সংখ্যক মানুষের তথ্য যাচাই করতে স্বাভাবিকভাবেই অনেকটা সময় লাগছে। যারা অফলাইনে আবেদন করেছিলেন, তাঁদের তথ্য পোর্টালে ম্যানুয়ালি আপলোড করতে সময় লাগছে। অফলাইনে জমা পড়া ফর্মগুলো পোর্টালে তোলার সময় ডেটা এন্ট্রি অপারেটরদের ভুলে অনেক ক্ষেত্রে তথ্য ভুল নথিভুক্ত হয়েছে।

56

টাকা না পেলে প্রথমেই স্থানীয় বিডিও অফিসে গিয়ে খোঁজ নিন আপনার আবেদনটি বাতিল হয়েছে কিনা। তবে মনে রাখবেন, বর্তমানে নির্বাচন প্রক্রিয়া চলায় অফিসের কর্মীরা ব্যস্ত থাকতে পারেন। সেক্ষেত্রে পূর্ণাঙ্গ সমাধানের জন্য নির্বাচন শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন হতে পারে।

66

আপনার নিকটবর্তী ব্যাঙ্ক শাখায় গিয়ে আধার সিডিং এবং ডিবিটি (Direct Benefit Transfer) সক্রিয় আছে কি না যাচাই করুন। আপনার সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে গিয়ে আধার কার্ডের কপি জমা দিন। যুবশ্রী প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইট (Employment Bank) থেকে আপনার পেমেন্ট স্ট্যাটাস নিয়মিত চেক করুন।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories