ভরা বসন্তে টানা ২ দিন বৃষ্টি বঙ্গে! পাল্লা দিয়ে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রার পারদ

Published : Feb 22, 2026, 06:42 PM IST

Weather Updaet:বসন্তকালে টানা দুই দিন বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। সঙ্গে বাড়বে তাপমাত্রাও। বঙ্গোপসাগর থেকে ঢুকছে প্রচুর জলীয় বাষ্প। 

PREV
110
বসন্তেই বৃষ্টি!

সদ্যো বিদায় নিয়েছে শীত। এখনও টানা দুই দিন হয়নি যে উত্তুরে হাওয়া বন্ধ হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কিন্তু তারই মধ্যে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস। শীতের বিদায় নিতেই তরতরিয়ে বাড়ছে তাপমাত্রার পারদ। এবার তারই দোসর হতে পারে বৃষ্টি।

210
তাপমাত্রার পারদ চ়ড়ছে

দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই তাপমাত্রার পারদ চৃড়ছে। আগামী দুই দিনের মধ্যে বেশ কয়েকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলেও পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢোকার কারণেই এই বৃষ্টিপাত।

310
সোম ও মঙ্গরবার বৃষ্টির পূর্বাভাস

আগামী ২৩ ও ২৪ ফেব্রুয়ারি সোম আর মঙ্গলবার দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তেমনই জানিয়েছে হাওয়া অফিস। বৃষ্টির কারণে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলেও পূর্বাভাস।

410
সোমবার বৃষ্টি

সোমবার, ২৩ ফেব্রুয়ারি ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে পারে। বিক্ষিপ্ত বৃষ্টি হবে।

510
মঙ্গলবার বৃষ্টি

মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে বৃষ্টির কারণে তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। তবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে।

610
কলকাতার আবহাওয়া

আগামী কয়েক দিন কলকাতার আবহাওয়ার তেমন কোনও পরিবর্তন হবে না। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৪ ডিগ্রি। দুটোই স্বাভাবিকের তুলনায় সামান্য বেশি।

710
উত্তরবঙ্গের আবহাওয়া

২৩ ফেব্রুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাস রয়েছে। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ও উত্তর-পশ্চিমে শুষ্ক হাওয়ার সংস্পর্শেই এই বৃষ্টি বলেও পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

810
মেঘ-বৃষ্টির খেলা

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব রয়েছে উত্তরবঙ্গে। আর দক্ষিণবঙ্গে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকে বৃষ্টির সম্ভাবনা জোরদার করছে। বাংলা ও ওড়িশা উপকূলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে বলেও পূর্বাভাস হাওয়া অফিসের।

910
দক্ষিণবঙ্গে তাপমাত্রা বৃষ্টি

আগামী ২ দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও ২ ডিগ্রি বাড়তে পারে। দিনের আর রাতের তাপমাত্রাও বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। পাহাড়েও চড়বে তাপমাত্রার পারদ।

1010
বিভি্ন্ন রাজ্যে বৃষ্টি

প্রবল বৃষ্টি হচ্ছে দক্ষিণ ভারতে। তামিলনাড়ু ও কেরলে বৃষ্টি হচ্ছে। পুদুচেরিতেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে মৌসম ভবন। কাল থেকে বৃষ্টি হতে পারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories