- Home
- India News
- DA Hike:জুলাইয়ে ৩% DA বৃদ্ধির সম্ভাবনা! বেতন কমিশনের আগেই সরকারি কর্মীদের জন্য ৫ বড় আপডেট
DA Hike:জুলাইয়ে ৩% DA বৃদ্ধির সম্ভাবনা! বেতন কমিশনের আগেই সরকারি কর্মীদের জন্য ৫ বড় আপডেট
DA Hike:8th pay commission চূড়ান্ত না হলেও কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য জুলাইয়ে মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধির সম্ভাবনা জোরালো। কর্মীরা মূল বেতনের ৫৭ শতাংশ DA পাচ্ছেন এবং মূল্যস্ফীতির প্রবণতা অনুযায়ী আরও ২–৩ শতাংশ বৃদ্ধি হতে পারে বলে আশা করা হচ্ছে।

২ ঘোষণার অপেক্ষায় সরকারি কর্মীরা
বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীরা দুটি বিষয়ে ঘোষণার অপেক্ষায় রয়েছেন। এরটি হল অষ্টম বেতন কমিশন। অন্যটি হল মহার্ঘ ভাতা (DA) ও মহার্ঘ ত্রাণ (DR)। অষ্টম বেতন কমিশন বর্তমানে আলোচনা স্তরে রয়েছে। আর সেই কারণেই কেন্দ্রীয় সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা বর্তমানে মহার্ঘ ভাতা ঘোষণার অপেক্ষায় রয়েছেন।

কেন DA বৃদ্ধি নিয়ে আলোচনা
কারণ বছরে দুই বার কেন্দ্রীয় সরকারি ডিএ ঘোষণা করে। একটি জানুয়ারি থেকে কার্যকর হয়। অন্যটি কার্যকর হয় জুলাই থেকে। আর সেক্ষেত্রে জুলাই আসন্ন। আর সেই কারণেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে DA বৃদ্ধি নিয়ে জোরদার আলোচনা শুরু হয়েছে। কর্মীদের কথায় এবারও সপ্তম বেতন কমিশন অনুযায়ী DA বৃদ্ধি করা হবে। কারণ মোদী সরকার এখনও অষ্টম বেতন কমিশন ঘোষণা করেনি। DA নিয়ে পাঁচটি বিষয় রয়েছে যা সরকারি কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ।
প্রথম বিষয়
মহার্ঘ ভাতা মূলত বছরে বছরে দুইবার- জানুয়ারি আর জুলাইতে সংশোধন করা হয়। ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যায় নির্বাহের জন্যই এটি করা হয়। কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের সুবিধের জন্য সরকার এই ব্যবস্থা করে থাকে। শহুরে ভোক্তাদের জন্য ভোক্তা মূল্য সূচকের (সিপিআই-ইউ) ১২-মাসের গড়ের সঙ্গে সংযুক্ত থাকে।
দ্বিতীয় বিষয়
সর্বশেষ খুচরো মূল্যস্ফীতির তথ্য থেকে স্পষ্টভাবে দেখা যায়, মূল্যস্ফীতি ক্রমাগত উচ্চ রয়েছে। খাদ্যপণ্যের মূল্য এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রক প্রকাশিত ভোক্তা মূল্য সূচক বা CPI তথ্য অনুযায়ী এপ্রিল ২০২৬০-এর তুলনায় মে ২০২৬ এর মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে। এপ্রিলে ছিল ৩.৪৮ শতাংশ। মে মাসে হয়েছে ৩.৯৩ শতাংশ।
তৃতীয় বিষয়
সবথেকে বড় প্রশ্ন হল- বর্তমানে ডিএ বাবদ কতটা অর্থ ব্যবহার করা হচ্ছে আর কতটা বৃদ্ধি করা হতে পারে? সর্বশেষ সংশোধনের পরে সকল কেন্দ্রীয় সরকারি কর্মীরা ও অবসরপ্রাপ্তরা মূল বেতনের প্রায় ৫৭% DA হিসেবে পাচ্ছেন। জুলাই মাসে সরকারি কর্মীদের ডিএ বাড়ার কথা। তাই মুদ্রাস্ফীতির প্রবণতা ও সিপিআই - আইডাব্লুউ-এর ওঠানামার ভিত্তিতে আগামী দিনে আরও ২-৩ শতাংশ ডিএ বৃদ্ধি পেতে পারে। তেমনই আশা করছে সরকারি কর্মীরা।
সরকারি কর্মীদের অষ্ঠম বেতন কমিশন নিয়ে দাবি
গত কয়েক মাসে কর্মচারী ইউনিয়ন, অংশীজন গোষ্ঠী ও সমিতিগুলো অষ্টম বেতন কমিশনের সামনে বেশ কিছু বিষয় উত্থাপন করেছে। এর মধ্যে রয়েছে মুদ্রাস্ফীতি মোকাবেলায় ন্যূনতম মজুরি বৃদ্ধি, কর্মীদের মনোবল বৃদ্ধি, ভাতা পুনর্বিবেচনা এবং বেতন কাঠামো পরিবর্তন। কর্মচারী সংগঠনগুলো মনে করে যে, পরবর্তী বেতন কাঠামো নির্ধারণের সময় ক্রমবর্ধমান ব্যয়, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি, কর্মচারীদের মনোবল, তাদের জীবিকার ভবিষ্যৎ এবং জীবনযাত্রার ব্যয়ের পরিবর্তন—এই বিষয়গুলো সতর্কতার সঙ্গে বিবেচনা করা উচিত।
অষ্টম বেতন কমিশন নিয়ে সর্বশেষ তথ্য
সম্প্রতি, ২০২৬ সালের ২২-২৩ জুন লখনউতে কর্মচারী সমস্যা এবং বেতন-সংক্রান্ত উদ্বেগের উপর আলোকপাত করে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কমিশন ওড়িশা এবং পশ্চিমবঙ্গে পরিকল্পিত আলোচনা সহ পরামর্শ চালিয়ে যাবে বলেও আশা করা হচ্ছে। প্রক্রিয়াটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং ফিটমেন্ট ফ্যাক্টর, সংশোধিত বেতন কাঠামো, পেনশন-সংক্রান্ত কোনো সংস্কার বা বাস্তবায়নের তারিখ নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
অষ্টম বেতন কমিশন নিয়ে আশা
সকল কেন্দ্রীয় সরকারি কর্মচারী, পেনশনভোগী এবং অষ্টম বেতন কমিশন-সম্পর্কিত ঘটনাবলীর দ্বারা সরাসরি প্রভাবিত হতে যাওয়া ব্যক্তিদের জন্য নিকট উদ্বেগের বিষয় হলো পরবর্তী মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি, যা ক্রমবর্ধমান ব্যয়ের বিপরীতে স্বল্পমেয়াদী অত্যন্ত প্রয়োজনীয় স্বস্তি প্রদান করতে পারে। বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বে গঠিত অষ্টম বেতন কমিশন একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এবং এটি বেতন, ভাতা ও পেনশনের পরবর্তী বড় ধরনের সংশোধন নির্ধারণ করবে।

