Weather Update: সোমবার থেকে ৩ দিন বৃষ্টি! ভাইফোঁটাতে দুর্যোগের আশঙ্কা, ৪ জেলায় বজ্রপাতের সতর্কতা

Published : Nov 08, 2026, 12:56 PM IST

কালীপুজোর পর থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ভাইফোঁটার দিনেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।

PREV
16

কালীপুজোর দিন আপাতত স্বস্তি। তবে সেই স্বস্তি দীর্ঘস্থায়ী হবে না। সোমবার থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শুধু বৃষ্টি নয়, কোথাও কোথাও বজ্রপাত এবং ঝোড়ো হাওয়াও বইতে পারে। ভাইফোঁটার দিনেও বৃষ্টির সম্ভাবনা থাকছে।

26

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকে পরপর তিন দিন কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও মঙ্গলবার ও বুধবার বৃষ্টি হতে পারে। তবে কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।

36

বুধবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এই জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি বজ্রপাতের আশঙ্কা রয়েছে। কোনও কোনও এলাকায় ঝোড়ো হাওয়াও বইতে পারে। তবে বুধবারের পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

46

শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের একাধিক জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে সোমবার থেকে বৃষ্টি হতে পারে। উত্তরের বাকি জেলাগুলিতে মঙ্গলবার ও বুধবার ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

56

দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙে মঙ্গলবার বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে। যদিও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কোনও বড় আশঙ্কার কথা জানানো হয়নি।

66

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণের জেলাগুলিতে তাপমাত্রার বড় কোনও পরিবর্তন হবে না। তার পরের তিন দিনে ধীরে ধীরে পারদ ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.২ ডিগ্রি সেলসিয়াস। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ, হেমন্তের আবহে বৃষ্টির পাশাপাশি আপাতত তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories